ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ক্লাসে মোবাইল ফোন ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম
ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করছে শিক্ষার্থীরা। ছবি: এআই দিয়ে তৈরি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বেড়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, শ্রেণি চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী, শিক্ষক কিংবা কর্মচারী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকদেরও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, ২৬ জুলাই জারি করা এ আদেশের অনুলিপি জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের বড় মদক ও আশপাশের প্রায় ৬০ গ্রামের ১০ হাজারের বেশি মানুষের জন্য নেই স্থায়ী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। সামান্য চিকিৎসা নিতেও তাঁদের পাড়ি দিতে হয় প্রায় ৭০ কিলোমিটার পাহাড়ি ও নৌপথ। এতে জরুরি চিকিৎসা পেতে বিলম্বের পাশাপাশি বাড়ছে মৃত্যুঝুঁকি। এ অবস্থায় বড় মদকে সরকারি হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া গেছে। 
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
আরও পড়ুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা