ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

চায়ের দোকানে সিগারেট হাতে এইচএসসির খাতা মূল্যায়ন, অতঃপর... 

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম
চায়ের দোকানে বসে আড্ডার ফাঁকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছিলেন শিক্ষক। ছবি: সংগৃহীত

সিলেটে একটি চায়ের দোকানে বসে ধূমপান ও আড্ডার ফাঁকে ফাঁকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার অভিযোগ উঠেছে ইকবাল হোসেন সোহান নামে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের কাছ থেকে প্রায় এক বস্তা উত্তরপত্রও জব্দ হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকান থেকে এসব খাতা জব্দ করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।

অভিযুক্ত প্রভাষক ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজ কর্মরত এবং শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রভাষক ইকবাল তার সাবেক সহপাঠী ও বন্ধুদের নিয়ে ওই চায়ের দোকানে বসে খাতা মূল্যায়ন করছিলেন। বস্তা থেকে খাতা বের করে তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু উত্তরপত্র দেখছিলেন। এসময় সেখানে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আইরিন লিনজাও উপস্থিত ছিলেন।

তারা আরও জানান, আগের দিন রাতেও একই দোকানে বসে চারজন মিলে সিগারেট ও চা পানের ফাঁকে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করেছিলেন।

ঘটনার পরপরই সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযুক্ত প্রভাষককে সঙ্গে নিয়ে স্থানীয় জালালাবাদ থানায় যান।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, শিক্ষাবোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উত্তরপত্রগুলো বোর্ড কর্তৃপক্ষ নিয়ে গেছে।

এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, ‘ইকবাল হোসেন আমাদের পরীক্ষক। পরীক্ষার উত্তরপত্রগুলো বাসায় বসে দেখার কথা ছিল। কিন্তু তিনি পাবলিক প্লেসে বন্ধুদের নিয়ে বসে খাতা দেখছিলেন। খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। 
গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  সকাল থেকে বিকাল পর্যন্ত নির্ধারিত সময়ে বিদ্যুৎ না থাকায় এসব এলাকার গ্রাহকদের সাময়িক দুর্ভোগে পড়তে হতে পারে। নেসকোর নির্ধারিত সূচি অনুযায়ী, রংপুরের সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সাময়িকভাবে এই বিভ্রাট ঘটবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি। আরটিভি/এসআর
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ভারতে পাচারের সময় বাংলাদেশি মুদ্রা জব্দ
ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
ভারতে পাচারের সময় বাংলাদেশি মুদ্রা জব্দ
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কাঠ ও পাথর পুড়িয়ে চুন উৎপাদনের অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
আরও পড়ুন
নতুন দামে কোন সিগারেট কত টাকা?
দিনে তালা, রাতে ব্যবসা: আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
কোন ধরনের সিগারেটের দাম বাড়ল কত