ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এবার সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াতকর্মী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম
সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতের এক কর্মী ধরা খেয়েছেন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় এক জামায়াতকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার শরিফুল ইসলাম মোড়ল (৪০) পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। তিনি স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক গৃহবধূর সঙ্গে শরিফুলের পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। এ সময় টের পেয়ে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তারা দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর তাদের দুজনকে আটকে রাখা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান বলেন, রাত পর্যন্ত এলাকাবাসী দুজনকে আটকে রেখেছিল। যতটুকু জানি শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার জানান, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে তিনি প্রথমে জানতেন না। পরে লোকমুখে শুনেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে পরে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় পরিচালিত সাঁড়াশি অভিযানে এ ঘটনায় জড়িত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। শুধু শেখ হাসিনাই নন, শেখ রেহানাও বাংলাদেশে ফিরবেন না মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন
সেই কালো রাতে যেমন ছিল স্কুলছাত্রী তাজমিনের গতিবিধি
বুধবার (৭ অক্টোবর) ঘটনার রাতে বাবার মোবাইলে নিজের অবস্থানের লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিল সে। কিন্তু এরপর কী ঘটেছিল, কীভাবে নির্জন ধানক্ষেতে পৌঁছাল সে—সেসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন তদন্তকারীরা।
সেই কালো রাতে যেমন ছিল স্কুলছাত্রী তাজমিনের গতিবিধি
নোয়াখালীতে এসিড গিলে যুবকের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে দুরারোগ্য রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাসায়নিক পদার্থ (এসিড) পান করে দোলন কুমার বণিক (৩০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
নোয়াখালীতে এসিড গিলে যুবকের মৃত্যু
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...
কী উদ্দেশ্যে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন কিংবা এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫