ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চকোবিনের লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম
রাজু মোল্লা। ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে চকোবিনের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু মোল্লা (৫৮) নামে এক মুদিদোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার বসুন্দরীতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে তার দাদা খাবার কেনার জন্য পাঁচ টাকা দেন। শিশুটি বাড়ির পাশের একটি মুদিদোকানে চকোবিন কিনতে গেলে দোকানি রাজু মোল্লা তাকে একটির পরিবর্তে দুটি প্যাকেট দেওয়ার প্রলোভন দেখান। শিশুটি একটি প্যাকেটই নেবে জানালে রাজু কৌশলে তাকে দোকানসংলগ্ন একটি কক্ষে নিয়ে যান।

অভিযোগ উঠেছে, ওই কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান রাজু মোল্লা। এ সময় পাশের বাড়ির এক কিশোরী ডিম কিনতে এসে দোকানে ডাকাডাকি করলে রাজু কক্ষ থেকে বের হয়ে যান। পরে শিশুটি অসংলগ্ন পোশাকে বেরিয়ে এসে বাড়িতে গিয়ে বিষয়টি মাকে জানায়।

ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত রাজু মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটকের সময় স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হন। পরে তাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে: প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু