ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে আবারও পর্যটকের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় প্রাণ হারানো সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় পর এবার উখিয়ার মেরিন ড্রাইভ এলাকার পাঁচ তারকা একটি হোটেলের সুইমিং পুলে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার ইনানী সৈকতে ‘হোটেল বে-ওয়াচ’ নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে। ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে গোসলে নেমেছিলেন। পুলিশের ধারণা, হৃদ্‌রোগে তার মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ওই পর্যটকের নাম মিরাজ আহমদ (৩৮)। তার বাড়ি মুন্সিগঞ্জে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুইমিং পুলে গোসলে নামার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে হোটেল কর্তৃপক্ষ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, স্ত্রী-সন্তানসহ দুই দিনের ভ্রমণে সোমবার মুন্সিগঞ্জ থেকে কক্সবাজারে আসেন মিরাজ আহমদ। এরপর তারা ইনানীর বে–ওয়াচ হোটেলে ওঠেন। সোমবার বেলা তিনটার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি সুইমিং পুলে গোসল করতে নামেন। তবে এর কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, সুইমিং পুলে সাঁতার কাটার সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন মিরাজ আহমদ।

আরও পড়ুন

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরাজ আহমদ আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। এ বিষয়ে উখিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুধবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
ফরিদপুরের সালথায় তিন মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ দল।
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
আরও পড়ুন
কক্সবাজার সৈকত বেলাভূমিতে ৫০ ফুটের প্লাস্টিক দানব
১৩ কোটি টাকার সেতুতে উঠতে কাঠের সিঁড়ি, ভোগান্তিতে লাখো মানুষ
কেন ভুল সময়ে বাসে উঠেছিল তাজমিন
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী