
খুলনায় নয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৭৩৮টি যানবাহনে তল্লাশি, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা দায়ের এবং ১০টি যানবাহন আটক করা হয়েছে।
এ সময় মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।
আরটিভি/আইএম



