ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম
রংপুরের পীরগাছা থানা ঘেরাও করেছেন স্বজনরা। ছবি: সংগৃহীত

সাভারে ছাত্রদল নেতা মোনারুল হোসেন বকসী (৩০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তার মরদেহ নিয়ে রংপুরের পীরগাছা থানা ঘেরাও করেছেন স্বজনরা।

শনিবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে মোনারুলের মরদেহ পীরগাছায় পৌঁছালে স্বজন ও বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধসহ পীরগাছা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা মোনারুলের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারে সাভারে পুলিশের অভিযানের সময় নিখোঁজ কিশোরীর বাবা মিন্টু মিয়া ও তার শ্যালক পুলিশের পোশাক পরে অভিযানে অংশ নেন। তাদের অভিযোগ পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ও উপপরিদর্শক (এসআই) কনক রঞ্জনের সহযোগিতায় মিন্টু ও তার শ্যালক পুলিশের পোশাক পরে ওই অভিযানে যান। সেখানে মোনারুল তাদের চিনে ফেললে একপর্যায়ে ধস্তাধস্তির পর তাকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়।

নিহতের বোন শাহিনুর বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, মিন্টু পুলিশ বা প্রশাসনের কেউ নন। তাহলে তিনি ও তার শ্যালক পুলিশের পোশাক পেলেন কোথায়, তা তদন্ত করতে হবে। তার অভিযোগ, পীরগাছা থানা পুলিশের সহযোগিতায় মিন্টু ও তার শ্যালক পুলিশের পোশাক পরে সাভারে অভিযানে অংশ নিয়েছিলেন।

নিহতের স্বজনেরা আরও দাবি করেন, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ রয়েছে। ওই ফুটেজ পর্যালোচনা করলে অভিযানে কারা অংশ নিয়েছিলেন এবং কী ঘটেছিল, তা স্পষ্ট হতে পারে। সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত কারণ বের করার দাবি জানান।

আরও পড়ুন

বিক্ষোভে বক্তব্য দেওয়া আওলাদ মন্ডল নামের এক ব্যক্তি অভিযোগ করেন, নিখোঁজ কিশোরীর বাবা মিন্টু মিয়া তাকে এবং কিশোরের পরিবারের সদস্যদের বিভিন্ন সময় হুমকি দিয়েছেন। পুলিশের সঙ্গে মিন্টুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও দাবি করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা মিন্টু মিয়া পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। ওই কিশোরীকে উদ্ধারে তথ্যের ভিত্তিতে পীরগাছা থানার চারজন পুলিশ সদস্য সাভারে যান। পরে সাভার মডেল থানার পুলিশের সহযোগিতায় বিপিএটিসির স্টাফ কোয়ার্টারে অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বাসায় নিখোঁজ কিশোরীকে পাওয়া যায়নি। মোনারুলের বাবা জাফর আলীর সঙ্গে পুলিশ সদস্যরা কথা বলার সময় ভবনের ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পাওয়া যায়। পরে নিচে গিয়ে মনারুলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্বজনরা দাবী করছেন ঘটনাস্থলেই মোনারুলের মৃত্যু হয়।

মোনারুল হোসেন বকশী (২৯) সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তার বাবা জাফর আলী বিপিএটিসিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। সেখানে স্টাফ কোয়ার্টারের একটি ফ্ল্যাটে তিনি থাকেন। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউপির হাতিবান্ধা গ্রামে। শনিবার বিকেল ৩টার দিকে গ্রামের বাড়ি হাতিবান্ধায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

মোনারুলের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সাভার থানা-পুলিশ। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলমকে।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, বাদীর পুলিশের পোশাক পরার বিষয়টি সঠিক নয়। এ ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জন্য সাভার থানার সহযোগিতা নেওয়া হয়েছিল। এ ঘটনায় রংপুরেও সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে আগুন
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
সাভারে এসআই আলতাফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮