ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম
এআই দ্বারা তৈরিকৃত ছবি

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে পোশাকশ্রমিক তরুণীকে (২৬) ধর্ষণের চেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের অদূরে মিনি চিড়িয়াখানা–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমিনুল ইসলাম (৩৫) কুড়িগ্রামের উলিপুর থানার বাসিন্দা। তিনি সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করেন।

সাভার মডেল থানার পুলিশ জানায়, ভুক্তভোগী ওই তরুণী বোনের সঙ্গে সাভারের পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করেন। সোমবার ওই তরুণী বোনের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে সন্ধ্যায় সাভারে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে যান। পরে সেখান থেকে হেঁটে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে সাভারে পরিচিতি একজনের বাসার উদ্দেশে রওনা দেন। তিনি মিনি চিড়িয়াখানার–সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আমিনুল ভুক্তভোগীর মুখ চেপে ধরেন এবং মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

পুলিশ জানায়, ধর্ষণচেষ্টার একপর্যায়ে ভুক্তভোগী চিৎকার দিলে এক ব্যক্তি সেটি শুনতে পেয়ে ওই এলাকায় থাকা পুলিশের টহল দলকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি শুরু করে। টর্চের আলো দেখে আমিনুল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে ভুক্তভোগী তরুণী ধর্ষণচেষ্টার মামলা করেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। তবে বর্তমানে সে খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া আবাসন পল্লীতে পরিবারের সঙ্গে বসবাস করত। মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা পরিবার থেকে আলাদা হয়ে খুলনায় বসবাস করেন। এরপর তারা গোলবোনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করেন। মাহিন একসময় পড়াশোনা করলেও বর্তমানে বিভিন্ন মানুষের ডাকে নারিকেল ও সুপারি পাড়ার কাজ করত। বৃহস্পতিবার সকালে স্থানীয় রহমান তালুকদার নারিকেল পাড়ার জন্য মাহিনকে একটি গাছে উঠতে বলেন। গাছে ওঠার কিছুক্ষণ পর অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্বজনেরা দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় মাহিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন, নারিকেল গাছ থেকে পড়ে আহত মাহিনকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পথেই তার মৃত্যু হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/টিআর
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
নদীভাঙন রোধে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন রোধে মানববন্ধন করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী।
নদীভাঙন রোধে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন
ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন পোস্ট করা চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল এই কমিটি গঠন করেন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন পোস্ট করা চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
আরও পড়ুন
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর মরদেহ উদ্ধার