ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২

জেলা প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ), আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম
জাল টাকা তৈরির সময় আটকরা : ছবি আরটিভি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের আগেই পালিয়ে গেছে মূলহোতা ‘খান সাহেব’।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার একটি ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায় র‌্যাব-৫।

গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে জাল টাকা তৈরির তথ্য পেয়ে অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব। অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে তৌসিকুল ইসলাম তোসিফ (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলীকে (৩২) আটক করা হয়।

আরও পড়ুন

র‌্যাব জানায়, অভিযানের সময় জাল টাকা তৈরির মূলহোতা হিসেবে পরিচিত ‘খান সাহেবকে’ আটক করতে বাড়িটিতে তল্লাশি চালানো হয়। তবে তাকে পাওয়া যায়নি। র‌্যাবের ধারণা, অভিযান টের পেয়ে আগেই তিনি পালিয়ে যান।

অভিযানে ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার দুটি জাল টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত দুই রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি ফরম, এক বস্তা কাগজ, রাসায়নিক পদার্থভর্তি একটি ড্রাম, একটি ল্যাপটপ, হিটার, সিপিইউ, পাঁচটি রাবার, পাঁচ কৌটা রং ও দুটি প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ বলেন, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। চক্রটির বিষয়ে আরও তদন্ত চলছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, জাল টাকা তৈরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরটিভি নিউজ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা