ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অবশেষে মায়ের কোলে ফিরল শিশু লামিয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি: আরটিভি

আদালতপাড়ায় নিত্যনতুন ঘটনার জন্ম দেয়। কারো বিষাদের জন্ম দেয়, আবার কেউ আনন্দ অশ্রু ঝরায়। তেমনি এক ঘটনা ঘটেছে নওগাঁ আদালতপাড়ায়।

১৯ দিন পর আদালতের উদ্যোগে দুই বছরের খুকি লামিয়া যখন তার মায়ের কোলে ফিরে গেল, তখন শিশুর সেই মিষ্টি হাসির সামনে আদালতের কাঠগড়ার সব গাম্ভীর্য যেন ধুলিসাৎ হয়ে যায়। মায়ের কোল পেয়ে মুহূর্তে ঘুচে যায় শিশুটির সব অচেনা ভয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে নওগাঁর (মান্দা) আমলি আদালত ২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালমান আহমেদ শুভর আদালতে শিশুকে ফিরে পায় তার মা চাঁদনী খাতুন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাসেল মাহমুদের সাথে পারিবারিকভাবে একই উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ গ্রামের চাঁন মিয়ার মেয়ে চাঁদনী খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় ঘর সাজিয়ে দিতে জামাইকে প্রায় দেড় লাখ টাকার সাংসারিক জিনিসপত্র উপহার হিসেবে দেওয়া হয়। দাম্পত্যজীবনে তাদের সংসারে দুই বছরের এক মেয়ে লামিয়া রয়েছে।

বিয়ের পর থেকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে চাঁদনী খাতুনকে বিভিন্ন সময় স্বামী রাসেল মাহমুদ ও শ্বশুর-শাশুড়ি অত্যাচার ও মারধর করে আসছিল। ভুক্তভোগী গৃহবধূ ঘর-সংসার করার জন্য স্বামীর সব অত্যাচার সহ্য করছিল।

২০ জুলাই আবারো যৌতুকের টাকার জন্য গৃহবধূকে মারধর করা হয় এবং রড আগুনে গরম করে তার ডান হাতে জখম করা হয়। তার শিশু সন্তানকে কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নিরুপায় হয়ে গৃহবধূর বাবার বাড়ি চলে আসে।

ঘটনার এক সপ্তাহ পর মেয়ের বাবা চাঁন মিয়া ঘর-সংসার করার জন্য জামাইয়ের পরিবারকে আসার জন্য অনুরোধ করেন। এরপর রাসেল মাহমুদ তার বাবা-মাসহ কয়েকজন আসেন। কিন্তু ২ লাখ টাকা ছাড়া সংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন রাসেল মাহমুদ।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে গৃহবধূকে মারধর ও গালিগালাজ করে শ্বশুরবাড়ি থেকে চলে যান রাসেল মাহমুদ। এরপর তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে ভুক্তভোগী ‍মান্দা থানায় মামলা করার জন্য গেলে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এরপর ৩০ জুলাই স্বামীর বিরুদ্ধে মান্দা আমলি আদালতে মামলা করেন চাঁদনী।

তিনি বলেন, ২০ জুলাই বাচ্চাকে স্বামীর পরিবার কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর কয়েকবার বাচ্চাকে নেওয়ার জন্য আমার বাবা-মা স্বামীর বাড়িতে গেলে তারা দেখা করতে দেয়নি। বাধ্য হয়ে আদালতে এসেছি।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে আদালতে আসি। আদালতের কাঠগড়ায় উঠার আগ পর্যন্ত বাচ্চার সঙ্গে আমার দেখা হয়নি। দীর্ঘ ১৯ দিন পর আদালতের মাধ্যমে দুপুর ১টার দিকে বাচ্চাকে ফিরে পেলাম। তবে আমি স্বামীর সংসার করতে চাই। কিন্তু যৌতুকের কারণে হয়তো তা সম্ভব হবে না। বাবা-মা গরিব মানুষ। এতো টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব না।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম (জাকির) বলেন, মামলার তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে আসামিকে আটক করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর