ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মসজিদের ট্রান্সফরমার চুরি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম
মসজিদের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গভীর রাতে একই সঙ্গে দুটি গ্রামের মসজিদের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার খুলে ভেতরের সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলার টিঘরিয়া ও নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত লোডশেডিংয়ের সুযোগ নিয়ে চোরেরা টিঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলে নেয়। পরে ট্রান্সফরমারের ভেতরের সরঞ্জাম খুলে নিয়ে বাকি বক্স ও অন্যান্য অংশ ঘটনাস্থলে ফেলে যায় তারা। মসজিদের একমাত্র বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ফজরের নামাজের সময় মুসল্লিদের ওজুসহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়তে হয়।

001

একই রাতে উপজেলার নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের খুঁটিতে থাকা ট্রান্সফরমারও একই কায়দায় খুলে নেয় চোরেরা। ট্রান্সফরমারের ভেতরের সরঞ্জাম খুলে নেওয়ার পর বাকি অংশ ঘটনাস্থলে ফেলে যায় তারা। ওই ট্রান্সফরমার থেকে নোয়াপাড়া এলাকার অনেক পরিবার বিদ্যুৎ সংযোগ পেত। ফলে চুরির পর থেকে এসব পরিবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন

ঘটনার পর বিষয়টি কসবা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফিরোজ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে দ্রুত লোক পাঠাচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

একই রাতে দুটি মসজিদের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমারের সরঞ্জাম চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের সরঞ্জাম চুরি হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা