ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ঘুমন্ত অবস্থায় শঙ্খিনীর ছোবল, সাপসহ হাসপাতালে হাজির নারী

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম
ঘুমন্ত অবস্থায় চৈতী রানীকে শঙ্খিনী সাপের ছোবল। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ঘুমন্ত অবস্থায় চৈতী রানী (৫৫) নামে এক নারীকে বিষধর শঙ্খিনী সাপ ছোবল দিয়েছে। পরে স্বজনদের সহায়তায় ছোবল দেওয়া সাপটি ধরে সেটি সঙ্গে নিয়েই হাসপাতালে হাজির হন ওই নারী।

সোমবার (১০ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে চৈতী রানীকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে রাত সাড়ে ৩টার দিকে ভূল্লী উপজেলার দারাজগাঁও এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাঁ পায়ে সাপটি ছোবল দেয়। চৈতী রানী ওই এলাকার কুলীন চন্দ্র রায়ের স্ত্রী।

পরিবারের বরাতে দেবীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কমিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার পর কুলীন চন্দ্র রায় তাকে ফোন করে দ্রুত তাদের বাড়িতে যেতে বলেন। পরে তিনি সেখানে গিয়ে দেখতে পান, চৈতী রানীর বাঁ পায়ে সাপের ছোবল লেগেছে।

এ সময় স্বজনেরা মাছ ধরার টেটা দিয়ে সাপটিকে আটকে ফেলেন। পরে ছোবল দেওয়া সাপটি সঙ্গে নিয়েই চৈতী রানীকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদ হাসান বলেন, চৈতী রানীর বাঁ পায়ে সাপের কামড়ের দাগ পাওয়া গেছে। সেখানে সাপের একটি দাঁতও লেগে ছিল। রোগীর সঙ্গে সাপটি নিয়ে আসায় দ্রুত সেটি শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুন

তিনি জানান, ছোবল দেওয়া সাপটি ‘বেন্ডেড ক্রেইট’, যা শঙ্খিনী বা শাঁখামুখী নামে পরিচিত। এটি অত্যন্ত বিষধর সাপ এবং সাধারণত ঘুমন্ত মানুষকে কামড়ায়। চৈতী রানীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো এবং তিনি সুস্থ রয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে তিন দিন অভিযান চালিয়ে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের ৫টি থানায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়। 
কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯
শ্রমজীবী নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। 
শ্রমজীবী নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: শ্রমমন্ত্রী
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
রাজবাড়ীর পাংশায় জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ১৫ ভরি ১.৫৮ আনা সোনার ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই জুয়েলার্সের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটন (৫৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের একাধিক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের এক সহ-সভাপতিকে গুলি করেছে এবং তার সঙ্গে থাকা অন্তত পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
আরও পড়ুন
বক শিকার করে ‘বড় খেসারত’ দিলেন দুই যুবক
পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমের সময় কমলো
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা