ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও-পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে পরপর দুবার ভূমিকম্প অনুভূত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ এএম
ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে এ দুটি কম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক দুই মিনিট পর সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় আবারও কম্পন অনুভূত হয়।

প্রাথমিক তথ্যমতে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

হঠাৎ পরপর দুই দফা কম্পনে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৪ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায়।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
নেত্রকোনায় কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই
নেত্রকোনার খালিয়াজুরীতে কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনায় কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই
ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীনসিটির একটি ভবন থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিম পাশে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, পরপর বিস্ফোরণে আহত ২০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এ সময় ককটেল বিস্ফোরণ ও বহু দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া নিজেদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, পরপর বিস্ফোরণে আহত ২০
আরও পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
৩.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
দুই চিতাবাঘের দেখা মিলল ঠাকুরগাঁও সীমান্তে, আতঙ্কে স্থানীয়রা