ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

থানায় হাতকড়া পরা আসামির টিকটক, ভিডিও ভাইরাল

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া।

মাদারীপুর সদর থানার ভেতরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় হাতকড়া পরা এক আসামির টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বশীলতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ‘তানভীর নুসু’ নামের এক যুবক হাতকড়া পরা অবস্থায় থানার ভেতরে ভিডিওধারণ করছেন। ভিডিওর একপর্যায়ে দেখা যায়, তার পাশেই বসে পুলিশের কয়েকজন সদস্য নিজেদের মুঠোফোন ব্যবহারে ব্যস্ত।

পুলিশের একটি সূত্র জানায়, গত সপ্তাহে মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় একটি মারামারির ঘটনায় তানভীর নুসুকে আটক করা হয়েছিল। তবে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তার হাতে কীভাবে মুঠোফোন গেল এবং তিনি কীভাবে ভিডিও করার সুযোগ পেলেন, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই পুলিশের নজরদারিকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করছেন।

উল্লেখ্য, এর আগে ৯ জুলাই মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার থানার ভেতর আসামির টিকটক করার ঘটনায় পুলিশের গাফিলতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ সদস্য জানান, দায়িত্বে থাকা সদস্যদের চরম অবহেলার কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ভিডিওটি দেখে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
হামলা-ভাঙচুর মামলায় কারাগারে ৬৫ বছরের বৃদ্ধা
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে যে কাণ্ড ঘটালেন নারী