ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: আরটিভি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুশবু বেগম নামে এক তরুণীকে বিয়ে করেছেন জাংলং নামে চীনের এক যুবক।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্কের পর রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছেন ওই চীনা যুবক।

কুশবু বেগম ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তার স্বামী জাংলং চীনের আনহুই প্রদেশের চিন আন হুই সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ফ্রহিং ঝেন ক্সিং কমিউনিটির বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের পর কুশবু বেগম ও জাংলংয়ের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ২২ নভেম্বর ঢাকায় এসে এফিডেভিটের মাধ্যমে কুশবু বেগমকে বিয়ে করেন জাংলং।

ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ের খবর এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত রোববার ঢাকায় বিয়ে সম্পন্ন হলেও সোমবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়। এরপর থেকেই ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়। মঙ্গলবার স্ত্রী কুশবু বেগমকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়িতে যান চীনা যুবক জাংলং।

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে এক চীনা নাগরিকের বিয়ে হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক
বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক, কসমেটিকস, গরু চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায়। সভার বেশিরভাগ সময় সরগরম ছিল সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে।
বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা
খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
খুলনা থেকে ঢাকায় যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে আগামী জানুয়ারিতে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া নতুন কোচ যুক্ত হওয়ার পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক
জনভোগান্তি কমানো ও ভবিষ্যতে খোঁড়াখুঁড়ি বন্ধে চট্টগ্রামে দেশে প্রথমবারের মতো ডাক্ট সিস্টেম সড়ক নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক
মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে জুয়েল মিয়া (৪২) নামে এক মাদকাসক্ত যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন
আরও পড়ুন
মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত