ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রেললাইনে মাথা রেখে শুয়ে ছিলেন বৃদ্ধ, ট্রেন এলেও ভাঙেনি ঘুম

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৩:৫৬ এএম
রেল ও রেললাইনের প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে ট্রেনে কাটা পড়ে শের আলী (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সন্ধায় গাইদঘাট রেলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের আলী মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শের আলী মহিষ চরানোর জন্য বাড়ির পাশের মাঠে যান। দীর্ঘ সময় মহিষ চরানোর পর শারীরিক অসুস্থতা ও ক্লান্তিতে তিনি দুর্বল হয়ে পড়েন। একপর্যায়ে গাইদঘাট রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান দিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই শের আলীর মৃত্যু হয়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, মহিষ চরানোর সময় অতিরিক্ত ক্লান্ত হয়ে শের আলী রেললাইনের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি। পরে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসুবলেন, স্থানীয় বাসিন্দা ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, সারাদিন রেললাইনের আশপাশে মহিষ চরানোর কারণে শের আলী ক্লান্ত হয়ে পড়েছিলেন। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। ট্রেনের চালক বারবার হর্ন দিলেও তিনি তা শুনতে বা বুঝতে পারেননি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের মৃত্যু
শিশুসহ তিনজনকে গাছে বেঁধে দুই মোটরসাইকেল, টাকা ও তবারকের খিচুড়ি ছিনতাই 
মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের