ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

যশোরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ৬১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই নারী রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় খুলনা থেকে যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলের কাছাকাছি ৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, দুর্ঘটনার পর ওই নারীর মরদেহ রেল লাইনের পাশে পড়েছিল। বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

অভয়নগরের নওয়াপাড়া স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’
কক্সবাজারের আবাসিক হোটেলগুলোতে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে অবস্থানের জন্য রুম ভাড়া দেওয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেলের মালিক-ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।
‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা ধরা
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা ধরা
ভাড়া বাসায় জমিয়ে ইয়াবা খাচ্ছিলেন পুলিশ সদস্য, অতঃপর...
গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
ভাড়া বাসায় জমিয়ে ইয়াবা খাচ্ছিলেন পুলিশ সদস্য, অতঃপর...
হাতিয়ায় নদীভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন
অব্যাহতভাবে নদীভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন নোয়াখালীর হাতিয়ার নদীর তীরের মানুষরা।
হাতিয়ায় নদীভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন
আরও পড়ুন
যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী বিতরণ
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চার জেলায় ৪৭ কোটি টাকার প্রকল্প, সমৃদ্ধ হবে জেলেদের জীবিকা
যশোরে বাইক স্ট্যান্ডের চাঁদা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম