ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম
চট্টগ্রামের পাঁচলাইশ থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর বাড়ি লক্ষ্য করে গুলি করছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে প্রবাসী হাজী মোহাম্মদ ইউসুফের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন দুপুরে মোহাম্মদ ইউসুফের দুবাইপ্রবাসী ছেলে মোহাম্মদ শওকতের হোয়াটসঅ্যাপে কাতারভিত্তিক একটি নম্বর থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হুমকি দেওয়া হলে পরিবারটি নম্বরটি ব্লক করে দেয়। এর জেরে রাতে এই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ভবনের বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ইউসুফের বাড়ি ফটিকছড়ি উপজেলায় হলেও তিনি হামজারবাগে পরিবার নিয়ে বসবাস করেন। তার পরিবারের কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুরবাড়ির সম্পর্ক রয়েছে। আজিজ গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

হামলার বিবরণ দিয়ে ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফ জানান, রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে দুজন লোক বাসার সামনে আসে। নিরপত্তারক্ষীকে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে ফটক বন্ধ করতে বলে। এরপর ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। দূরে সম্ভবত তাদের সঙ্গে কোনো যানবাহন ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, অন্ধকারের সুযোগ নিয়ে হামলাটি চালানো হয়েছে। এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে বলে মনে হচ্ছে। আমরা চাঁদা দাবি বা হুন্ডি ব্যবসাসংক্রান্ত কোনো বিরোধ আছে কি না—সবদিক বিবেচনা করে তদন্ত করছি।

এর আগে, গত দুই বছর ধরে চট্টগ্রামে চাঁদা দাবি ও পরবর্তীতে বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবর্ষণের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদ ও তার বাহিনীর সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাট বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে: ভূমিমন্ত্রী
পাট আগামী দিনে সোনালি আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি দরবার হলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। কৃষি খাতের উন্নয়নের কথা উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, দেশের পাট, আখ ও রেশমচাষিরা একসময় নিঃশেষ হয়ে গিয়েছিলেন। এ দেশের মাটির সন্তান হিসেবে তারেক রহমান তাদের পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। ইতিমধ্যে ১৫টি পাটকল চালু হয়েছে। তিনি বিভিন্ন স্থানে পাট উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছেন। পাট আগামী দিনে সোনালি আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে। তিনি বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। তিনি রাজশাহীর ধর্মসভা পরিদর্শনসহ পাট ও আখচাষিদের মধ্যে অর্থ বিতরণ করবেন। একটি বিশাল জনসভার মাধ্যমে তিনি এ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আগে কোনো রাষ্ট্রপ্রধান ঢাকার বাইরে কোনো মন্দির পরিদর্শন করেননি। এই প্রথম জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান তা করছেন। এর মাধ্যমে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। শুধু রাজশাহীতে নয়, তিনি রংপুর বিভাগের বিভিন্ন স্থানে এবং চট্টগ্রামেও মন্দির পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার কাছাকাছি যাওয়ার জন্য নির্দিষ্ট ব্যক্তিদের কার্ড দেওয়া হবে। কার্ড ছাড়া কেউ তার কাছাকাছি যেতে পারবেন না। ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অবিভক্ত বাংলায় কলকাতা যখন রাজধানী ছিল, তখন রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ার চিনি কলকাতায় যেত। প্রধানমন্ত্রী সেই হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছেন। মূলত কৃষকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে। তাই সভায় কৃষকদের উপস্থিতিই বেশি থাকবে। ধর্মসভা পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে উল্লেখ করে সমাবেশটি সুন্দরভাবে সম্পন্ন করতে রাজশাহী জেলা ও মহানগরসহ পার্শ্ববর্তী জেলার সবার সার্বিক সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত নেতারা নিজ নিজ অবস্থান থেকে সমাবেশ সফল করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শারমীন ফারজানা পুতুল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত। এ ছাড়া রাজশাহী মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
পাট বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে: ভূমিমন্ত্রী
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ
বরগুনার পাথরঘাটায় দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ওসিকে উদ্দেশ করে নুরুল ইসলাম মনি বলেন, ওসি সাহেব, আপনাকে বলছি, চাঁদাবাজদের প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। আর আপনি গেলেও যিনি আসবেন, তিনি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। কোনো সন্ত্রাসী আমার পাথরঘাটায় থাকতে পারবে না, কোনো দখলবাজ থাকতে পারবে না। সন্ত্রাসীদের কোনো জায়গা নেই, সন্ত্রাসীদের কোনো দল নেই। ওসিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, পাথরঘাটায় কোনো কিশোর গ্যাং থাকবে না। আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না। আর অনলাইনে যারা জুয়া খেলবে, প্রথমে আপনার সোর্সের মাধ্যমে তাদের খোঁজ নেবেন, এরপর তাদের ধরবেন। কোস্টগার্ডের সোর্সদের উদ্দেশে চিফ হুইপ বলেন, কোস্টগার্ডের যেসব সোর্স আছেন, তারা সাবধান হয়ে যান। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাব। জনস্বার্থে প্রয়োজন হলে আমি কাউকে ছাড় দেব না। আপনারা মনে করবেন না, আমি পাথরঘাটায় আসি না বলে এখানকার কোনো খোঁজখবর রাখি না। আমি না জেনে কোনো কথা বলি না। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব চান না। পাথরঘাটার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিভাগের নাম বরিশাল। এর মধ্যে যদি একটি উপজেলা হয়, তাহলে সেটি হবে পাথরঘাটা। এ কাজগুলো আমি কেন করি? এগুলো পাথরঘাটার মানুষের জন্য করি। পাথরঘাটার মানুষের জন্য কাজ করলে আমার ভালো লাগে। তিনি আরও বলেন, গতকাল এখানে জামায়াতের সাবেক আমিরকে মাস্ক পরে কিছু দুর্বৃত্ত মারধর করেছে। তাদের বের করতে হবে। এ সময় ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, যারা এ কাণ্ড ঘটিয়েছে, তাদের আটক করবেন। এটা যদি আমার দলের লোক হয়, তাহলে তাদের আরও বেশি জবাবদিহি করতে হবে। জামায়াতের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো। তাদের সঙ্গে যেন আমার সম্পর্ক নষ্ট না হয়। মতবিনিময় সভায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা, জেলে-শ্রমিকসহ অনেকে উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতপরিচয় বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, অজ্ঞাতপরিচয় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আরটিভি/টিআর
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। 
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
আরও পড়ুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ঋণ সহায়তা
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা