ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন

মনপুরা (ভোলা ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম
ছবি : আরটিভি

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবাসন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ১, ২, ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় দেড় হাজার পরিবারের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইউনিয়ন পরিষদ শুধু একটি প্রশাসনিক ভবন নয়, এটি সাধারণ মানুষের নাগরিক সেবা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি সেবা নিতে ইউনিয়ন পরিষদে যাতায়াত করতে হয়। তাই পরিষদ ভবনের স্থান নির্ধারণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট এলাকার স্বার্থ নয়, বরং ইউনিয়নের সর্বস্তরের মানুষের যাতায়াতের সুবিধা ও ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তাদের দাবি, আবাসন বাজারে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিপুলসংখ্যক মানুষ সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি যাতায়াতের দুর্ভোগও কমবে।

স্থানীয় বাসিন্দা মো:আবদুল হামিদ বলেন, মনপুরার মতো বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সেবা পেতে বাড়তি দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, নারী, অসুস্থ মানুষ ও দরিদ্র পরিবারের সদস্যদের জন্য দূরে গিয়ে সেবা নেওয়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই ইউনিয়ন পরিষদ ভবনের স্থান নির্ধারণের ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।

স্থানীয় বাসিন্দা মো:এরশাদ বলেন, ইউনিয়ন পরিষদ জনগণের সেবা পাওয়ার জায়গা। তাই ভবন নির্মাণের স্থান নির্ধারণে জনসাধারণের মতামত, যাতায়াতের সুবিধা এবং সব ওয়ার্ডের মানুষের স্বার্থ বিবেচনা করতে হবে। আবাসন বাজারে পরিষদ ভবন নির্মাণ করা হলে বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হবে বলে তাদের প্রত্যাশা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন খলিফা বলেন, “আবাসন বাজারে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হলে সরকারি অনুদানের জন্য বরাদ্দকৃত মালামাল পরিবহনের খরচ অনেকাংশে কমে যাবে।”

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আবাসন বাজারে কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, “ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য আমাদের প্রায় ৮০ শতক জমির প্রয়োজন। কিন্তু পরিষদ ভবন নির্মাণের জন্য নিজস্ব কোনো জমি না থাকায় স্থান নির্ধারণ নিয়ে আমরা কিছুটা দ্বিধায় ছিলাম। বর্তমানে মনির বাজারের স্থানীয় বাসিন্দারা পরিষদ ভবন নির্মাণের জন্য বিনামূল্যে জমি দিতে সম্মত হয়েছেন। এ ছাড়া মনির বাজারে সরকারি সেন্টার থাকায় সেখানে পরিষদ ভবন নির্মাণের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”

তিনি আরও বলেন, “পরিষদ ভবন নির্মাণের জন্য আমাদের পছন্দের তালিকায় দুটি স্থান রয়েছে। যে স্থানে তুলনামূলকভাবে বেশি পরিমাণ জমি পাওয়া যাবে এবং ভবন নির্মাণের জন্য উপযুক্ত হবে, সেখানেই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, তাদের দাবির যথাযথ মূল্যায়নের মাধ্যমে এমন একটি স্থান নির্ধারণ করা হবে, যেখানে ইউনিয়নের সব এলাকার মানুষ সহজে নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন এবং সরকারি সেবা পেতে অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার হবেন না।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে ফারাজ মিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারাজ ওই এলাকার শামিম মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশু ফারাজ তার বাবার সঙ্গে চট্টগ্রাম থেকে ভাঙ্গায় আসে। দুপুরে সবার অজান্তে সে একটি ছোট পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া বলেন, ফারাজকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শিশু ফারাজের অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাট বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে: ভূমিমন্ত্রী
পাট আগামী দিনে সোনালি আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি দরবার হলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। কৃষি খাতের উন্নয়নের কথা উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, দেশের পাট, আখ ও রেশমচাষিরা একসময় নিঃশেষ হয়ে গিয়েছিলেন। এ দেশের মাটির সন্তান হিসেবে তারেক রহমান তাদের পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। ইতিমধ্যে ১৫টি পাটকল চালু হয়েছে। তিনি বিভিন্ন স্থানে পাট উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছেন। পাট আগামী দিনে সোনালি আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে। তিনি বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। তিনি রাজশাহীর ধর্মসভা পরিদর্শনসহ পাট ও আখচাষিদের মধ্যে অর্থ বিতরণ করবেন। একটি বিশাল জনসভার মাধ্যমে তিনি এ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আগে কোনো রাষ্ট্রপ্রধান ঢাকার বাইরে কোনো মন্দির পরিদর্শন করেননি। এই প্রথম জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান তা করছেন। এর মাধ্যমে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। শুধু রাজশাহীতে নয়, তিনি রংপুর বিভাগের বিভিন্ন স্থানে এবং চট্টগ্রামেও মন্দির পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার কাছাকাছি যাওয়ার জন্য নির্দিষ্ট ব্যক্তিদের কার্ড দেওয়া হবে। কার্ড ছাড়া কেউ তার কাছাকাছি যেতে পারবেন না। ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অবিভক্ত বাংলায় কলকাতা যখন রাজধানী ছিল, তখন রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ার চিনি কলকাতায় যেত। প্রধানমন্ত্রী সেই হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছেন। মূলত কৃষকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে। তাই সভায় কৃষকদের উপস্থিতিই বেশি থাকবে। ধর্মসভা পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে উল্লেখ করে সমাবেশটি সুন্দরভাবে সম্পন্ন করতে রাজশাহী জেলা ও মহানগরসহ পার্শ্ববর্তী জেলার সবার সার্বিক সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত নেতারা নিজ নিজ অবস্থান থেকে সমাবেশ সফল করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শারমীন ফারজানা পুতুল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত। এ ছাড়া রাজশাহী মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
পাট বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে: ভূমিমন্ত্রী
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ
বরগুনার পাথরঘাটায় দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ওসিকে উদ্দেশ করে নুরুল ইসলাম মনি বলেন, ওসি সাহেব, আপনাকে বলছি, চাঁদাবাজদের প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। আর আপনি গেলেও যিনি আসবেন, তিনি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। কোনো সন্ত্রাসী আমার পাথরঘাটায় থাকতে পারবে না, কোনো দখলবাজ থাকতে পারবে না। সন্ত্রাসীদের কোনো জায়গা নেই, সন্ত্রাসীদের কোনো দল নেই। ওসিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, পাথরঘাটায় কোনো কিশোর গ্যাং থাকবে না। আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না। আর অনলাইনে যারা জুয়া খেলবে, প্রথমে আপনার সোর্সের মাধ্যমে তাদের খোঁজ নেবেন, এরপর তাদের ধরবেন। কোস্টগার্ডের সোর্সদের উদ্দেশে চিফ হুইপ বলেন, কোস্টগার্ডের যেসব সোর্স আছেন, তারা সাবধান হয়ে যান। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাব। জনস্বার্থে প্রয়োজন হলে আমি কাউকে ছাড় দেব না। আপনারা মনে করবেন না, আমি পাথরঘাটায় আসি না বলে এখানকার কোনো খোঁজখবর রাখি না। আমি না জেনে কোনো কথা বলি না। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব চান না। পাথরঘাটার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিভাগের নাম বরিশাল। এর মধ্যে যদি একটি উপজেলা হয়, তাহলে সেটি হবে পাথরঘাটা। এ কাজগুলো আমি কেন করি? এগুলো পাথরঘাটার মানুষের জন্য করি। পাথরঘাটার মানুষের জন্য কাজ করলে আমার ভালো লাগে। তিনি আরও বলেন, গতকাল এখানে জামায়াতের সাবেক আমিরকে মাস্ক পরে কিছু দুর্বৃত্ত মারধর করেছে। তাদের বের করতে হবে। এ সময় ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, যারা এ কাণ্ড ঘটিয়েছে, তাদের আটক করবেন। এটা যদি আমার দলের লোক হয়, তাহলে তাদের আরও বেশি জবাবদিহি করতে হবে। জামায়াতের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো। তাদের সঙ্গে যেন আমার সম্পর্ক নষ্ট না হয়। মতবিনিময় সভায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা, জেলে-শ্রমিকসহ অনেকে উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতপরিচয় বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, অজ্ঞাতপরিচয় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আরটিভি/টিআর
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। 
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
আরও পড়ুন
দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহত ৭
ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত