ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গোরস্থানের আধিপত্য নিয়ে দুই পক্ষের ব্যাপক মারামারি, অতঃপর...

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
গোরস্থানের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আরটিভি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় গোরস্থানের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার আমগড়া ও পুলিয়া পানেশ্বরপাড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় আমগড়া বাজারের কয়েকটি দোকান ও একটি স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুহাম্মদ আল মামুন জানান, শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত সংঘর্ষে আহত ৬৪ জনের বেশি লোককে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও রোগী আসছেন। একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। আহতদের সবাইকে পুলিশ কেস হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আমগড়া বাজারের পাশের ওই গোরস্থানটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমগড়া গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার দাবি, গোরস্থানটি সার্বজনীন এবং আশপাশের আটটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সেখানে মৃতদের দাফন করে আসছেন। তবে পুলিয়া পানেশ্বরপাড়ার লোকজন গোরস্থানটি এককভাবে ব্যবহারের চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দা মো. কালামের দাবি, গোরস্থানটির জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র তাদের গ্রামের লোকজনের নামে রয়েছে। আমগড়া গ্রামের লোকজন জোরপূর্বক গোরস্থানের ওপর আধিপত্য বিস্তার করতে চাওয়ায় মূলত বিরোধের সূত্রপাত।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোরস্থানের আধিপত্য নিয়ে পুলিয়া পানেশ্বরপাড়া ও আমগড়াসহ কয়েকটি গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে গোরস্থান ঘেঁষে আমগড়া গ্রামের লোকজন কয়েকটি দোকানঘর স্থাপনের উদ্যোগ নিলে পুলিয়া পানেশ্বরপাড়ার লোকজন বাধা দেন। এ নিয়ে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে উভয় পক্ষের ৫০ থেকে ৬০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সংঘর্ষে আমগড়া বাজারের তিনটি দোকান ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আবারও সংঘর্ষ হতে পারে এমন আশংকা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। 
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
আরও পড়ুন
১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
নিখোঁজের ৭ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই