
নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শোভন করকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার আশুজিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোভন করকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সদস্য এবং উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশের দাবি, শোভন তার কর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছেন এমন তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শোভন করকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার দুপুরের পর তাকে নেত্রকোনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এসকে




