
রাঙ্গামাটিতে প্রতিবেশী এক যুবকের হাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কিশোর রিপন চাকমা (১২) খুন হয়েছে। এ ঘটনায় হত্যাকারী স্বপন চাকমা (২২) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শিশুর নাম রুপন চাকমা। সে কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষচা চাকমার ছেলে। পড়াশোনার সুবিধার জন্য সে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় তার খালু আশ্বিনী কুমার চাকমার (৫০) বাড়িতে থাকত বলেও জানা যায়।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। ওই সময় রুপন তার খালুর বাড়িতে পড়াশোনা করছিল। একপর্যায়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। হত্যার পরে শিশুটির মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।
জানা যায়, ওই ঘরে ধারালো ছুরি দিয়ে রিপনের বুকে পরপর দুইবার আঘাত করা হয়। পরে শিশুটি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে তার গলায়ও ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত হিসেবে স্বপন চাকমার নাম সামনে আসে। তার বাবার নাম রিম লাল চাকমা। পরে তিনি পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খবর পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এসএস


