ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পাটাতন ভেঙে মুহূর্তেই ডুবে গেল যাত্রীবাহী নৌকা, ভিডিও ভাইরাল

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর খেয়াঘাট এলাকায় যাত্রীবাহী একটি নৌকার পাটাতন ভেঙে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর খেয়াঘাট থেকে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি পারাপারের উদ্দেশ্যে রওনা হয়। নদী পার হওয়ার সময় মাঝপথে হঠাৎ করেই নৌকাটির তলার পাটাতন ভেঙে পানি ঢুকতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে তা তলিয়ে যায়। নৌকাটি ডুবে যাওয়ার সাথে সাথেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। নদীর দুই প্রান্ত থেকে অন্যান্য খেয়া নৌকা এবং বেশ কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে পানিতে তলিয়ে যাওয়া যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসে।

আরও পড়ুন

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা খেয়াঘাটে অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধ এবং জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ নৌযান চলাচল বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
‘প্রধানমন্ত্রী দেশে কর্মচাঞ্চল্যতা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গতিশীলতা এনেছেন’