ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর ‘সর্বনাশ’ করে ২০ টাকা ধরিয়ে দিলেন মকছেদ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম
গ্রেপ্তার মকছেদ আলী। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সাত দিন পর, বুধবার (১৯ আগস্ট) শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

গ্রেপ্তার মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে ওসি শামিনুল হক বলেন, মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ১২ অগাস্ট মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরে চাচার বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় প্রতিবেশী মকছেদ শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে এলাকার একটি ঘেরের পাড়ে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এতে মেয়েটি কান্না-কাটি করতে থাকলে তার হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন মকছেদ। বাড়ি ফিলে মেয়েটি ভয়ে কাউকে কিছু বলেনি। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী এক খালাকে ঘটনার বিস্তারিত জানায়।

পরে মেয়ের মুখে বিস্তারিত শুনে শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেন। যার পরে নিয়মিত মামলা হয় বলে জানান ওসি শামিনুল।

আরও পড়ুন

তিনি বলেন, মামলার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় উপজেলার মহিষা এলাকা থেকে মকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ সংঘর্ষে বাসের চাকার নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ সংঘর্ষে বাসের চাকার নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
আরও পড়ুন
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে গ্রেপ্তার সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন