ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঝুঁকি আর বাড়তি খরচে শিশুদের স্কুল যাত্রা

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: আরটিভি

ঘর থেকে স্পষ্ট দেখা যায় স্কুল, অথচ মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে উত্তাল সাঙ্গু নদী। বর্ষা মৌসুমে নদী পার হয়ে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়নের লুকছড়ি পাড়ার শিশু শিক্ষার্থীদের। নদী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় খুদে শিক্ষার্থীদের একা না ছেড়ে প্রতিদিন বাধ্য হয়েই সঙ্গে যাচ্ছেন অভিভাবকেরা।

স্থানীয় রুমা বাস স্টেশন সংলগ্ন বেথেল পাড়া ঘাটে এমনই কষ্টের কথা জানান শান্তি রানী ত্রিপুরা ও তেরেজা ত্রিপুরা। তারা জানান, নদীর এপারে তাদের ঘর আর ওপারে বেথেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। লুকছড়ি পাড়ার ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের অন্তত ৮ থেকে ১০ জন শিশু ওই স্কুলে পড়ালেখা করে। তাদের নিরাপদে পৌঁছে দিতে পাড়ার অভিভাবকেরা পর্যায়ক্রমে (পালা করে) প্রতিদিন অন্তত দু'জন করে ঘাটে আসেন এবং শিশুদের স্কুলে নিয়ে যান ও নিয়ে আসেন।

তবে ঝুঁকি ছাড়াও এই পথচলায় যোগ হয়েছে বড় আর্থিক চাপ। শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের নৌকার ভাড়ার খরচ টানতে হিমশিম খাচ্ছেন নদীপারের পরিবারগুলো।

দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মা শান্তি রানী ত্রিপুরা জানান, নদী পার হতে মা-মেয়ের দৈনিক ৮০ টাকা খরচ হয়। আর বর্ষায় নদীতে পানি ও স্রোত বেশি থাকলে আসা-যাওয়ার ভাড়া ২০০ টাকা পর্যন্ত উঠে যায়। এতে মাসে শুধু খেয়া পারাপারেই দেড় থেকে তিন হাজার টাকা খরচ হয়ে যায়।

সংসারের টানাটানি ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তেরেজা ত্রিপুরা বলেন, জুম চাষ ও বাগানের সামান্য আয়ে সংসার চলে। কিন্তু বর্ষায় নদীতে তীব্র স্রোত থাকায় শিশুদের একা ছাড়ার কোনো উপায় নেই। তাই জীবনের ঝুঁকি আর খরচের চিন্তা না করে সন্তানদের সঙ্গেই স্কুলে যেতে হয়।

আরও পড়ুন

বেথেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল লিয়ান ত্লোয়াং বম জানান, লুকছড়ি পাড়া থেকে বর্তমানে ১০-১১ জন শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি রয়েছে। তবে সাঙ্গু নদী পারাপারের ঝামেলা ও ঝুঁকির কারণে বর্ষায় ওদের উপস্থিতি তুলনামূলক কমে যায়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবসময় অভিভাবকদের সাবধানে নৌকা পারাপারের পরামর্শ দেওয়া হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
বান্দরবানে এবার ৩৩ মণ্ডপে দুর্গাপূজা
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক