ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ এএম
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে ১২ দিন ধরে। এর মধ্যে পুলিশের হাতে একাধিক কৌশলধারী মাদককারবারি ধরা পড়েছে। এদের মধ্যে ফতুল্লার কেতাবনগর এলাকার দুর্ধর্ষ মাদককারবারি উৎসর মাদক বিক্রির কৌশল দেখে পুলিশ আশ্চর্য হয়েছে।

একটি নির্মাণাধীন ভবনের একপাশ দিয়ে ক্রেতারা সিরিয়াল ধরে ইটের ফাঁক দিয়ে টাকা দিচ্ছেন। আর অপর পাশ থেকে কে টাকা গ্রহণ করছে তা ক্রেতারা দেখেন না। তবে চাহিদামতো মাদক প্লাস্টিকের বোতলের ভিতর ভরে সুতলি দিয়ে উপর থেকে নিচে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া হয়। এরপর ক্রেতা তার মাদক নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন।

পুলিশ জানায়, মাদককারবারি উৎস তার স্পটের চারপাশে লোকজন ছড়িয়ে ছিটিয়ে রাখেন। পুলিশ বা সাংবাদিক দেখলেই সংকেত দিয়ে সবাইকে সতর্ক করা হয়। এতে মাদক স্পটের সবাই মুহূর্তের মধ্যে আত্মগোপন করেন। সোর্সদের এমন তথ্যের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম মাদককারবারি উৎসর স্পটে সোমবার বিকালে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উৎস ও তার লোকজন আত্মগোপন করেন। পুলিশ ওই স্পটে কাউকে পায়নি। তবে তাদের মাদক বিক্রির কৌশল পেয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের প্রতিটি থানা এলাকায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। ফতুল্লায় গত ১২ দিনে অন্তত ২শ মাদককারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণের মাদক উদ্ধার করা হয়। তবে কিছু কৌশলধারী মাদককারবারি আমাদের আশ্চর্য করেছে। এর মধ্যে উৎস নামে একজন মাদককারবারির স্পটে গিয়ে দেখি ক্রেতারা বিশ্বাস করে ইটের ফাঁক দিয়ে টাকা দিচ্ছেন আর উপর থেকে প্লাস্টিকের বোতলে সুতলি বেঁধে মাদক হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। কে টাকা নিচ্ছে কে মাদক নিচে ফেলছে কাউকেই দেখা যায় না। এটা আসলেই আশ্চর্য হওয়ার মতো। এসব কৌশলধারী মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশও কৌশল নিয়েছে। খুব শিগগিরই ফতুল্লাকে মাদকমুক্ত করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
সৌদিতে মাদকসহ গ্রেপ্তার ৫ বাংলাদেশি
থানা থেকে পালিয়েছেন মাদকের আসরে ধরা পড়া সেই পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ছাত্রদলের