ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর দুই বছর পর বিয়ে রেজিস্ট্রেশন!

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি: আরটিভি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৪ সালে মারা যাওয়া মতিয়ার রহমানের বিয়ে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি নতুন করে রেজিস্ট্রেশন করার অভিযোগ উঠেছে নিকাহ রেজিস্ট্রার (কাজী) আব্দুল হাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বিয়ের নিকাহনামা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

তারাপুর ইউনিয়ন পরিষদের মৃত্যুসনদ অনুযায়ী, মতিয়ার রহমান ২০২৪ সালের ১৭ এপ্রিল ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামের মো. নায়েব আলীর মেয়ে মোছা. শারমিন আক্তারের সঙ্গে মতিয়ার রহমানের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। পরে মতিয়ার রহমানের মৃত্যুর পর শারমিন আক্তার অন্যত্র বিয়ে করেন।

মতিয়ার রহমানের বাবা মো. হোসেন আলীর অভিযোগ, ছেলের আগের বিয়ের নিকাহনামার নকল কপি প্রয়োজন হওয়ায় তিনি সংশ্লিষ্ট কাজীর কাছে যান। পুরোনো রেজিস্ট্রেশন থেকে নকল কপি দেওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে, কাজী টাকা নিয়ে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি মৃত মতিয়ার রহমান ও শারমিন আক্তারের বিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর কাজী পুনরায় ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি তারিখ উল্লেখ করে আরেকটি নকল কপি দেন বলেও অভিযোগ করেছেন মো. হোসেন আলী।

তিনি বলেন, আমার ছেলে ২০২৪ সালে মারা গেছে। শারমিনের সঙ্গে তার বিয়ে পারিবারিকভাবেই হয়েছিল। আমি শুধু আগের বিয়ের কপি চেয়েছিলাম। কিন্তু কাজী টাকা নিয়ে ২০২৬ সালে নতুন করে বিয়ে রেজিস্ট্রেশন করেছেন।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে নিকাহ রেজিস্ট্রার আব্দুল হাই তা অস্বীকার করে বলেন, নিহত মতিয়ার রহমানের বিয়ে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি নতুন করে রেজিস্ট্রেশন করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে এ ধরনের কাজ করিনি। আমার রেজিস্টারে যে তথ্য রয়েছে, তা নিয়ম মেনেই করা হয়েছে।

এদিকে, একই বিয়ের ক্ষেত্রে ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি এবং ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি—দুই ভিন্ন তারিখে নিকাহনামা বা রেজিস্ট্রেশন-সংক্রান্ত নথি থাকার অভিযোগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মতিয়ার রহমানের বাবা ঘটনার তদন্ত করে কাজীর মূল রেজিস্টার, পূর্বের বিয়ের তথ্য এবং ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারিের রেজিস্ট্রেশন এন্ট্রি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, মতিয়ার ২০২৪ সালে মারা গেছে, এটা আমি জানি। পরিষদ থেকে পরিবারের লোকজন মৃত্যুর প্রত্যয়নপত্র নিয়ে গেছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, এরকম কাজের কোনো সুযোগ নেই। তবে এমন ঘটনা হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
কুমিল্লার বুড়িচংয়ে চারদিন ধরে নিখোঁজ রয়েছে মো. ইব্রাহিম (১২) নামের এক মাদরাসাছাত্র। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিশুটির পরিবার। নিখোঁজ ইব্রাহিম উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সদাগরবাড়ির বাসিন্দা মো. মাসুদের ছেলে। সে ফকিরবাজার সুন্নিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাতে পড়ার টেবিলে ইব্রাহিমকে না দেখে তাকে বকাঝকা করেন তার চাচা। পরের দিন মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ইব্রাহিমের চাচা মো. মামুন জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করবেন। কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। যোগাযোগ : ০১৯৯৯৬৯৫৬১৩ আরটিভি/এসআর
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
দিনাজপুরের ঘোড়াঘাটে কহিনুর আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
সারাদিন নিখোঁজ থাকার পর রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর নিথর দেহ
প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মা রাশেদা আক্তারের অভিযোগ, তার মেয়েকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।
সারাদিন নিখোঁজ থাকার পর রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর নিথর দেহ
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
নওগাঁর নিয়ামতপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
আরও পড়ুন
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
একই জায়গায় ৫ মৃত্যু, সিরিয়াল কিলার আতংকে মিশিগান
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের