ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষক পান ১ লাখ ৪০ হাজার, ২৮.৫৭% ঘুষ চাইলেন শিক্ষা অফিসের ছাত্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছাত্তার। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিনের প্রায় ১৩ বছর ধরে আটকে আছে এরিয়া বিল। দীর্ঘদিন ধরে বিলের টাকা পেতে সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ তার। সর্বশেষ চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছাত্তার তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলেও অভিযোগ করেছেন ওই প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক মনির উদ্দিনের দাবি, তার পাওনা এরিয়া বিলের পরিমাণ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। এর আগে তিনি লালমোহন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর আগে চরফ্যাশন উপজেলায় বদলি হয়ে আসেন তিনি। এরপর থেকে আটকে থাকা এরিয়া বিলের জন্য গত দুই বছর ধরে একাধিকবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করেন।

মনির উদ্দিন অভিযোগ করে বলেন, বিলটি করে দেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ছাত্তার ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে বিলের কাগজপত্র সম্পূর্ণ করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ১৫ হাজার টাকা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়। তবে একটি প্রত্যয়নে কর্মকর্তার স্বাক্ষর বাকি থাকায় সেটি আনতে গেলে ফের বিপাকে পড়েন তিনি।

মনির উদ্দিনের অভিযোগ, ওই প্রত্যয়নে স্বাক্ষর করিয়ে দেওয়ার জন্যও ছাত্তার ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে এরিয়া বিলের প্রয়োজনীয় কাগজপত্র ও খাতা নিয়ে নেওয়া হয়। পরে তিনি যে ১৫ হাজার টাকা দিয়েছিলেন, সেটিও ফেরত পান বলে জানান।

প্রধান শিক্ষক মনির উদ্দিন বলেন, এই ছাত্তারের কাছে পুরো অফিস জিম্মি। সে কর্মকর্তার দালাল। টাকা ছাড়া কোনো কাজ করে না। আমার এরিয়া বিলের জন্য দুই বছর ধরে আমাকে ঘুরিয়েছে। পরে ছাত্তার বলে, আপনি ৪০ হাজার টাকা খরচ করলে এক লাখ টাকা পাবেন। আমি ৪০ হাজার টাকা দিতে পারিনি। পরে আমার কাছ থেকে বিলের সব কাগজপত্র ছিনিয়ে নেয়। আমি চাই বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং আমার প্রাপ্য এরিয়া বিল দ্রুত পরিশোধ করা হোক।

তবে প্রধান শিক্ষক মনির উদ্দিনের এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ছাত্তার। তিনি বলেন, প্রধান শিক্ষককে বলা হয়েছে, তার বিলটি করে দেওয়া হবে। কিন্তু তার কাছ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ওই শিক্ষকের বিলের সব কাগজপত্রে স্বাক্ষর দেওয়া হয়েছে। ছাত্তারের এই বিষয়ে খবর নেব। যদি সে এটা করে থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের মেঘদাইর ও বক্সগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
জার্মানি থেকে বাংলাদেশে প্রথমবারের মতো বেড়াতে এসেছেন কিরিল লেন্ডার উইবার। কিন্তু, প্রতারকের খপ্পরে পড়ে নিজের ল্যাপটপ-ক্যামেরা হারিয়ে এখন দিশেহারা তিনি।
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে মারধর, থানায় মামলা
কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও আগামীর সময়-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের বাবা-মাকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা ও নারীর শ্লীলতাহানির অভিযোগে মামলা হলেও আসামিদের এখনো কেউই গ্রেপ্তার হয়নি।
কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে মারধর, থানায় মামলা
ডেঙ্গু ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ছাত্রদলের
ডেঙ্গু ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে সদরপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
ডেঙ্গু ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ছাত্রদলের
ফাঁসির দড়ির ভয়ে শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন
ফাঁসির দড়ির ভয়ে শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসবেন না মন্তব্য করে জুলাই গণঅভ্যুত্থানের পর গণহত্যার নির্দেশদাতা হিসেবে তার অপরাধকে চিরতরে ‘ক্ষমার অযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
ফাঁসির দড়ির ভয়ে শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন
আরও পড়ুন
চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারীর সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে অভিযোগ
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ