ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম
সুন্দরবন। ছবি : আরটিভি

বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে পূর্ব সুন্দরবনে জেলেবহরে হানা দিয়েছে বনদস্যুরা। অস্ত্রের মুখে জিম্মি করে একটি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বড় জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।

বন বিভাগ ও জেলেদের মহাজন সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া শুরু হলে নিরাপদ আশ্রয়ের জন্য বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার সুন্দরবনের শ্যালার চর এলাকার কালামিয়া ও নারকেলবাড়িয়ায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে সশস্ত্র একদল দস্যু সেখানে হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং আরও দুটি ট্রলার থেকে দুই জেলেকে তুলে নিয়ে যায়। পরে তারা সুন্দরবনের ভেতরে চলে যায়।

শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উঠে জেলেরা সুন্দরবনের ওই এলাকায় আশ্রয় নিয়েছিলেন। রাতের দিকে বড় জাহাঙ্গীর বাহিনীর সশস্ত্র সদস্যরা জেলেবহরে হানা দিয়ে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন

অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি বলেন, অপহরণের পর এখন পর্যন্ত দস্যুরা কোনো ধরনের যোগাযোগ করেনি। জেলেদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়েও তারা কিছু জানতে পারেননি। এতে অপহৃত জেলেদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এদিকে কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্র জানিয়েছে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতার বিষয়ে তারা সতর্ক রয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ প্রয়োজনীয় অভিযান পরিচালনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি