ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে দিনেদুপুরে কুপিয়ে হত্যার ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: আরটিভি

রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘরের ভেতরে চা দোকানি ফারুক শেখ (৪৬) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহতের ছোট ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা দা, পোশাক, মোবাইল ফোন ও মাস্ক।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামসুল হক।

তিনি বলেন, নিহতের ছোট ভাই বারেক শেখকে মূল পরিকল্পনাকারী এবং মো. আলমগীর হোসেন ও মো. রুবেল শেখকে ভাড়াটে খুনি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে গোয়ালন্দঘাট থানার জামতলা এলাকায় নিজের বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ফারুক শেখ। এ ঘটনায় নিহতের বাবা মো. খালেক শেখ (৭০) বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ, জীবদ্দশায় মাকে মারধরের অভিযোগ এবং ফারুকের টাকা-পয়সা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে চা বিক্রেতা ফারুক শেখকে(৪৫) হত্যার পরিকল্পনা করেন তারই আপন ছোট ভাই বারেক শেখ। সহযোগী মো. আলমগীর হোসেন ও রুবেল শেখকে নিয়ে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে শনিবার দিনের আলোয় নিজের বাড়ির শয়নকক্ষে ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করান তারা।

আরও পড়ুন

পুলিশের কাছে স্বীকারোক্তিতে ঘাতকেরা জানায়, পরিকল্পনা অনুযায়ী ২২ আগস্ট দুপুরে আলমগীর ও রুবেল বারেক শেখের বাড়িতে গেলে তিনি আগে থেকে সংগ্রহ করে রাখা দুটি ধারালো দা তাদের হাতে তুলে দেন। পরে বারেক অন্যত্র চলে যান। এরপর আলমগীর ও রুবেল ঘরে ঢুকে ঘুমন্ত ফারুক শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ জন্য অবশ্য চার মাস আগে থেকেই পরিকল্পনা করে দুটি বড় দা তৈরি করে ধার দিয়ে চকচকে করে রেখেছিল তারা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক জানান, গ্রেপ্তার তিন আসামিকেই স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মামলার তদন্তে নেমে পুলিশ ও ডিবির সদস্যরা বিভিন্ন তথ্য এবং গোপন সূত্রের ভিত্তিতে নিহতের আপন ছোট ভাই বারেক শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা স্বীকার করেন তিনি।

পরবর্তীতে বারেক শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালন্দঘাট থানাধীন হোসেন মন্ডলপাড়া, ৬ নম্বর ওয়ার্ড, দৌলতদিয়া এলাকার নিজ নিজ বাড়ি থেকে আলমগীর হোসেন ও রুবেল শেখকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রুবেল ও আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশের একটি ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়।

এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে দুটি রক্তমাখা ধারালো দা, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট, ব্যবহৃত মোবাইল ফোন এবং মাস্ক।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
ঝগড়ার প্রতিশোধে শিশুকে গলাকেটে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি