ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

তরুণীকে আটকে রেখে ৭ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ৭ দিন ধরে ভাড়া বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (২৩ আগস্ট) ওই তরুণী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি আলমগীর হোসেন, রুনা ও পাপীয়া।

মামলার এজাহার ও ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার বরপা শান্তিনগর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে ওই তরুণীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৫ আগষ্ট ওই যুবতী বিয়ের প্রলোভনে রূপগঞ্জে আলমগীরের কাছে চলে আসে। আলমগীর ওই যুবতীকে নিয়ে বরপা শান্তিগর এলাকায় একটি রুম ভাড়া নেন। সেখানে আলমগীর হোসেন ও তার বন্ধু শাওন, শুভ, মোস্তফা, জীবনকে নিয়ে মাদক সেবক করে। গত ৭ দিন ধরে ওই যুবতীকে আলমগীর হোসেন ও তার বন্ধুরা ওই ভাড়া বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

আরও পড়ুন

ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি কাউকে জানিয়ে দেওয়ার কথা বললে আলমগীর তাকে ভয়ভীতি দেখান। এ সময় আলমগীর দাবি করেন, তাদের কিছু হবে না। পরে ওই ভাড়া বাসার মালিক বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।

পরে ভুক্তভোগী বাদী হয়ে আলমগীর, শাওন, শুভ, মোস্তফা, জীবন, রুনা ও পাপীয়াকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন।

নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
‘প্রধানমন্ত্রী দেশে কর্মচাঞ্চল্যতা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গতিশীলতা এনেছেন’ 
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার