ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বায়তুল মোকাররমের খতিবকে তাওবা করতে বললেন আমির হামজা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেককে তাওবা করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

জানা গেছে, জামায়াতে ইসলামীকে নিয়ে মুফতি আব্দুল মালেকের দেওয়া বিদ্রুপাত্মক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন তিনি। আমির হামজা বলেন, ‘এ বিষয়ে তার তাওবা করা উচিত।’ একই সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও আপত্তি জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে এসব কথা বলেন আমির হামজা।

বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গুমরাহ ছিলেন? আপনার তাওবা করা উচিত।

যারা আন্তরিকভাবে জামায়াত করেন, তাদের ইখলাসে কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেন আমির হামজা।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের সমালোচনা করে আমির হামজা বলেন, মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।

ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাকে বিতর্কিত বলার প্রসঙ্গে তিনি বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের।

তাকে বিতর্কিত আখ্যা দেওয়ার প্রসঙ্গে আমির হামজার দাবি, সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তার বিরুদ্ধে এ ধরনের সমালোচনা ছিল না।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ (২৫) প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। 
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 
মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় সুপারি-কলা ঝুলিয়ে নির্যাতন
পিরোজপুরের জিয়ানগরে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেওয়ার অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে মারধর করে শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। এ সময় তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় ওই কলা ও সুপারি।
মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় সুপারি-কলা ঝুলিয়ে নির্যাতন
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
রাজশাহীতে ঢাকামুখী বাসে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ
মাদারীপুরের কালকিনিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। 
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
আরও পড়ুন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
সোনারগাঁয় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা 
শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নারায়ণগঞ্জে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু