ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম
সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার : ছবি সংগৃহীত

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়। এ সময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। এ সময় গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।

অপর একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান। সেখানেও তারা গোপালগঞ্জে থানায় হামলা ও এসএম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে স্লোগান দেন।

একপর্যায়ে বাড়ির নিচতলায় বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে কার্যালয়ের সামনে কাগজ ও কাঠে পেট্রল ঢেলেও আগুন দেওয়া হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার
মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী।
ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার
এবার বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এবার বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় প্রাণ হারালেন কৃষক দল নেতা
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। 
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় প্রাণ হারালেন কৃষক দল নেতা
আরও পড়ুন
রাজধানীতে এবার সিটি করপোরেশনের বাসে আগুন
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
বাড্ডা লিংক রোডে বাসে আগুন
রাজধানীতে দুই বাসে আগুন