ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দুই মাদরাসায় পাসের হার শূন্য, সিসি ক্যামেরার ভয়ে পরীক্ষা দেয়নি ৬ জন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম
আলগী বালিকা দাখিল মাদরাসা : ছবি আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে দুটি মাদরাসায়। উপজেলার আলগী বালিকা দাখিল মাদরাসা ও মধ্য বড় শৌলা ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে এবার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের ১০ পরীক্ষার্থীর ৯ জনেরই পরীক্ষার আগে বাল্যবিয়ে হয়ে গেছে। অন্য প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার ভয়ে ১০ পরীক্ষার্থীর ৬ জন পরীক্ষায় অংশ নেয়নি বলে দাবি করেছেন মাদরাসার সুপার।

আলগী বালিকা দাখিল মাদরাসা সূত্রে জানা গেছে, এ বছর ১০ শিক্ষার্থী দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করে। কিন্তু পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন।

প্রতিষ্ঠানটির সুপার হারুন অর রশীদ জানান, পরীক্ষার আগেই ৯ ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় তারা আর পরীক্ষায় অংশ নিতে পারেনি। একমাত্র পরীক্ষার্থীও ইতিহাস পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে, মধ্য বড় শৌলা ইসলামীয়া দাখিল মাদরাসায় ১০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছে চারজন। বাকি ছয়জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। অংশ নেওয়া চারজনের কেউই পাস করতে পারেনি।

মাদরাসাটির সুপার মাওলানা নাসরুল্লাহ বলেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর খবর শুনে ১০ পরীক্ষার্থীর মধ্যে ছয়জন ভয়ে পরীক্ষায় অংশ নেয়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে প্রতিষ্ঠানটিতে। ১০ বছর ধরে বাংলা এবং তিন বছর ধরে ইংরেজি শিক্ষকের পদ শূন্য। ২১টি শিক্ষক-কর্মচারীর পদের মধ্যে ১২টিই বর্তমানে শূন্য রয়েছে।

আরও পড়ুন

স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত তদারকির অভাব, শিক্ষক সংকট এবং অনিয়মের কারণে গ্রামীণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ দুর্বল হয়ে পড়ছে। তাদের মতে, শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ ও কার্যকর নজরদারি নিশ্চিত না হলে শিক্ষার্থীদের ফলাফল আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান আবির বলেন, শিক্ষক সংকট ও তদারকির অভাবের পাশাপাশি বাল্যবিয়ে রোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। পরীক্ষার আগে নয়জন ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, দুটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
অভিনয় দিয়ে জয় করেছিলেন মন, এবার গলির নাম নাসির খান
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান 
৯৯৯-এ কল পেয়ে মহিলা মাদরাসায় পুলিশ, ঘটনা কী