ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম
মা মেঘলা আক্তার ও মৃত জিসান। ছবি: সংগৃহীত

যে বয়সে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে ছুটে বেড়ানোর কথা, সেই সাত বছর বয়সেই পায়ে রশি বেঁধে রাখতে হতো মো. জিসানকে। জন্মগত মানসিক সমস্যার কারণে তাকে সবসময় নজরদারিতে রাখতে হতো। দারিদ্র্য ও চিকিৎসার অভাবে অসহায় মা বাধ্য হয়ে শিশুটিকে রশি দিয়ে বেঁধে রাখতেন। সেই জিসানই জীবন রক্ষা করা লাইফ বয়া নিয়ে পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আবাসনে মা মেঘলা আক্তারের সঙ্গে থাকত জিসান। তার মা ।

বুধবার (১‌৯ আগস্ট) বেলা ১১টার দিকে পান্তাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই জিসানের আচরণ ছিল কিছুটা অস্বাভাবিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও চঞ্চল ও অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেত। দূরে কোথাও গিয়ে ঘুমিয়ে পড়লে পরে নিজে থেকে বাড়ি ফিরতে পারত না। এ কারণে পরিবারের সদস্যদের সবসময় তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো।

জিসানের মা মেঘলা আক্তার বলেন, ওকে ছেড়ে দিলে কোথায় চলে যায় কোনো ঠিক থাকে না। আমি গরিব মানুষ, সারাক্ষণ ওর পেছনে থাকা সম্ভব হয় না। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কাজ করে সংসার চালাই। তাই বাধ্য হয়েই পায়ে রশি দিয়ে রাখতাম, যেন চোখের সামনে থাকে।

পরিবারের ভাষ্য, জিসানের বাবা অনেক আগেই তাদের ছেড়ে চলে গেছেন। বর্তমানে মায়ের সামান্য আয়ে কোনো রকমে সংসার চলে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা করাতে পারেননি তারা।

এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) কারিতাসের পক্ষ থেকে চরমোন্তাজ এলাকায় জেলেদের জীবন রক্ষায় লাইফ বয়া বিতরণ করা হয়। ঘটনার দিন সকালে জিসানের মা গলাচিপায় চিকিৎসকের কাছে গেলে তাকে খাবার খাওয়ানোর পর খেলতে দেওয়া হয়। এ সময় জিসান ওই লাইফ বয়া নিয়ে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে যায়। একপর্যায়ে তার হাত থেকে লাইফ বয়া ছুটে গেলে সে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পানিতে লাইফ বয়াটি ভাসতে দেখেন। এরপর পানিতে তল্লাশি চালিয়ে জিসানকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

জিসানের নানি বলেন, ভালো চিকিৎসা করাতে পারলে হয়ত জিসান স্বাভাবিক হতে পারত। কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। সরকার বা সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শিশুটার জীবন বদলে যেতে পারত।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেন বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
নোয়াখালীতে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
জুনাইরা-তাসলিমার জন্ম একসঙ্গে, মারাও গেল একসঙ্গে
মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের নেতৃত্বে নাবিল-আমিনুল