ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে নিষিদ্ধ সংগঠনের নেতা সাঈফ হাসান গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাঈফ হাসানকে (২৭) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শ্রীপুর পৌরসভার শ্রীপুর চৌরাস্তা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাঈফ হাসান শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, গোপন সংবাদে জানতে পারি জুলাই হত্যা মামলার আসামি সাঈফ হাসান তার নিজ বাসায় অবস্থান করছেন। পরে দুপুরে শ্রীপুর থানা পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

অভিযোগ রয়েছে সাঈফ হাসান ছাত্রলীগের রাজনৈতিক প্রভাবে শ্রীপুর সরকারি কলেজে প্রকাশ্যে রাম দা নিয়ে শোডাউনের নেতৃত্ব দিয়েছিলেন। তাকে সমর্থন না করায় সাধারণ শিক্ষার্থীদেরকে হুমকি ও বিরোধী মতের ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ বাধা দিয়েছেন। তার ভয়ে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা কলেজ ক্যাম্পাসে উঠতে ভয় পেত এবং সাধারণ শিক্ষার্থীরা সবসময় আতঙ্কে থাকত।

অপরদিকে, রোববার (২৩ আগস্ট) রাতে রাজধানীর তেজগাঁও থানা শ্রমিকলীগের সহসভাপতি ফজলুল হককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীপুর বাজারের সোনার বাংলা সুপার মার্কেটের মালিক। সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাবা মারা যাওয়ার ৫ দিন যেতেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলার রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাবা মারা যাওয়ার ৫ দিন যেতেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ সিরাপ।
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি
বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন ছিল। দলটির সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ লোক ভারতে পালিয়ে গেছে। দেশে তাদের কিছু দোসর রয়েছে, যাদের হম্বিতম্বি দেখা যাচ্ছে। এসব দোসরকে মোকাবিলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট।
বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন
আরও পড়ুন
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
বেয়াইনকে বাসায় ডেকে নেন শান্ত, পরে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু