ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বেলা শেষে মাছ বিক্রেতা জসিমের ভালোবাসায় ফিরে আসে ‘বক’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের চক গ্রামের মেডিকেল মোড়ে মাছ বিক্রি করেন জসিম উদ্দিন। তার সঙ্গে দেশি প্রজাতির একটি বকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ আলোচনার জন্ম দিয়েছে। জসিম ও বকের বন্ধুত্ব দেখতে প্রতিদিনই আগ্রহ নিয়ে তার মাছের দোকানে ভিড় করেন মানুষ। মাছের লোভে নয়, জসিমের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের টানেই প্রতিদিন ফিরে আসে বকটি।

রাতে জসিমের মাছের দোকানের ভেতরেই থাকে বকটি। ভোর হলেই অজানা গন্তব্যের উদ্দেশে পাড়ি দেয়। সারাদিন বকের ঝাঁকের সঙ্গে খাল-বিল, খোলা মাঠ ও জলাশয়ে ঘুরে বেড়ায়। সূর্যাস্তের সময় অন্য বকেরা যখন নিরাপদ আশ্রয়ে ফিরে যায়, তখন বকটি নিরাপদ আশ্রয় ভেবে উড়ে এসে বসে জসিমের কোলে। মানুষ ও পাখির এই বন্ধুত্বের দৃশ্য প্রতিদিনই দেখা যায়।

সন্ধ্যা হলেই বকটিকে ঘিরে জসিমের ব্যস্ততাও বেড়ে যায়। বকটি ফিরে আসার সঙ্গে সঙ্গেই নিজের হাতে মাছ খাওয়ান তিনি। কখনো বকটি বসে থাকে তার কোলে, কখনো মাছ বিক্রির টেবিলে। আবার জসিম দোকান থেকে একটু দূরে গেলেই তার বসার কাঠের পিঁড়িতে দাঁড়িয়ে থাকে বকটি। দোকানে অপরিচিত কেউ এলে কখনো তেড়ে যায়, ভয়ও দেখায়। অথচ জসিম ফিরে এলেই শান্ত হয়ে যায় সে।

এভাবেই ছয় মাস ধরে গড়ে উঠেছে মানুষ ও পাখির এক অদ্ভুত মায়ার সম্পর্ক। যে পাখিটিকে একদিন কুড়িয়ে পেয়েছিলেন জসিম, সেই পাখিই এখন প্রতিদিন নিজের ইচ্ছায় তার কাছে ফিরে আসে। নেই কোনো খাঁচা, নেই শিকল; আছে শুধু ভালোবাসার টান।

মাছ বিক্রেতা জসিম উদ্দিনের (৩০) বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে। তার বাবার নাম মানিক মিয়া।

বকের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে জসিম জানান, ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসের দিকে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে নিচে পড়ে যায় বকের ছানাটি। তখন ছানাটির বয়স ছিল প্রায় ১০ দিন। সেখান থেকে ছানাটিকে কুড়িয়ে আনেন তিনি। তবে ছোট্ট ছানাটিকে বাঁচাতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন জসিম।

পরে তিনি বকটির বিশেষ যত্ন নিতে শুরু করেন। দৈনন্দিন কাজের পাশাপাশি পরম যত্নে ছানাটিকে বড় করে তোলেন। একসময় উড়তেও শিখে যায় বকটি। ইচ্ছা করলে পাখিটিকে খাঁচায় বন্দী করে রাখতে পারতেন তিনি। কিন্তু তা করেননি। ধীরে ধীরে নিজের ডানা মেলে আকাশে উড়তে শুরু করে বকটি।

এখন সকালে উড়ে চলে যায় অজানা গন্তব্যে। নিজের মতো করে সারাদিন ঘুরে বেড়ায়। কিন্তু সন্ধ্যা নামলেই, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ফিরে আসে জসিমের কাছে। উড়ে এসে বসে পড়ে তার কোলে। জসিমও তাকে পরম মমতায় মাছ খেতে দেন। রাতে দোকান বন্ধ করার পর দোকানের ভেতরেই অবস্থান করে বকটি। সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে আবার উড়ে যায় নিজের মতো করে।

সম্প্রতি জসিমের দোকানে গিয়ে কথা বলতে বলতে পাখিটির নিরাপত্তা নিয়ে অন্যদের সতর্কবার্তার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অনেকে তাকে বলেন, বকটি একদিন তার চোখের ক্ষতি করতে পারে কিংবা কোনো বিপদ ঘটাতে পারে। তাই পাখিটিকে দূরে রাখতে বলেন কেউ কেউ। তবে এসব কথায় দমে যান না জসিম।

জসিম বলেন, অনেকে বলে, বকটি একদিন আমার ক্ষতি করবে। আমি তাদের কথায় কান দিই না। সে যেহেতু আমাকে ভালোবেসে প্রতিদিন সন্ধ্যায় আসে, আমিও তাকে ভালোবাসি। আমি তো তাকে বন্দী করিনি। কোনো দিন বন্দী করবও না। সে নিজের মতো সকালে উড়ে যায়, আবার সন্ধ্যায় আমাকে আপন মনে করে আশ্রয়ের জন্য ফিরে আসে। আমি তাকে কেন বন্দী করব?

তিনি আরও বলেন, ও যদি কোনো দিন চলে যায়, আর না আসে, তাহলে আমার হয়তো অনেক দুঃখ লাগবে। কিন্তু এটা ভেবে শান্তি পাব যে, ও নিজের জায়গায় ভালো আছে। আমি তাকে কোনো দিন বিরক্ত করি না, করবও না। আমার কাছে প্রত্যেক প্রাণীই গুরুত্বপূর্ণ, তাদের স্বাধীনতাও গুরুত্বপূর্ণ।

জসিমের এই পাখিপ্রেমের কথা ছড়িয়ে পড়েছে এলাকায়। অনেকেই দূরদূরান্ত থেকে তার দোকানে এসে বকটিকে দেখেন। কেউ কেউ বকটি কিনে নিয়ে যেতে চান, অনেকে দামও বলেন। কিন্তু জসিম জানান, ছোটবেলা থেকেই বকটিকে পরিবারের সদস্যের মতো লালন-পালন করেছেন তিনি। এখন পাখিটির প্রতি তার গভীর মায়া জন্মেছে। প্রতিদিন নিজের হাতে মাছ খাওয়ান। অনেকে এসে বকটি বিক্রি করে দিতে বলেন, অনেক টাকার প্রস্তাবও দেন। কিন্তু কোনো কিছুর বিনিময়েই বকটি বিক্রি করতে রাজি নন তিনি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটককৃত ইমামের নাম সাদিকুর রহমান (৪২), তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমাম।
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
পানির ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম খোদাই করা একটি রহস্যময় প্লেট। বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা কৌতূহল। এ ঘটনায় আশিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা প্রশাসনকে গোপনে তথ্য দেন। পরে ওই তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশির পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেট-সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় ব্যক্তিদের দাবি, তিনি ঢাকার বাসিন্দা। উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি—১৮৩৯’ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রতারণার উদ্দেশ্যে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পানির ট্যাংকের ভেতরে এমন একটি রহস্যময় বস্তু কীভাবে এল এবং এর সঙ্গে কোনো প্রতারক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা চলছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে ম্যাগনেটিক পিলার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বস্তুটির প্রকৃত পরিচয় জানা যাবে। আরটিভি/টিআর
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তাই বিদেশে পালিয়ে থেকেও তারা এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তিনি। তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। খুনিদের বিচার হবেই। কবর জিয়ারত কর্মসূচিতে রুহুল কবির রিজভীর সঙ্গে অংশ নেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁরা একসঙ্গে নিহত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। জিয়ারত শেষে সোহেল ও শাহিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কবরস্থানে উপস্থিত স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আরটিভি/টিআর
দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী
আরও পড়ুন
গাজীপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ী
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি
শ্রীপুরে ছুটির পর মিছিল নিয়ে কারখানায় হামলা করলেন শ্রমিকরা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা