ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা এলাকার একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৩ জন জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হলেও এখনও ৫ জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে পাথরঘাটা উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার চার দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলেকে নিয়ে ‘এফবি বরকত’ নামের ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। পরবর্তীতে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে ট্রলারটি নোঙর করে রাখা অবস্থায় হঠাৎ উত্তাল ঢেউয়ের আঘাতে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজন সাঁতরে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠতে পারলেও বাকি পাঁচজন সাগরে নিখোঁজ হন।

আরও পড়ুন

গোলাম মোস্তফা চৌধুরী জানান, সোমবার দুপুরে সাগর থেকে এক ব্যক্তি ট্রলারের মাঝি পরিচয়ে মুঠোফোনে তাকে ট্রলারডুবির খবর দেন। খবর পাওয়ার পর ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এফবি বরকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ট্রলারটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সাগরে ভাসমান অবস্থায় থাকা এফবি বরকতের ৮ জেলেকে একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে। এদিকে নিখোঁজ জেলেদের উদ্ধারে এফবি জহুরা খাতুন নামে একটি মাছ ধরার ট্রলার সাগরে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে একটি পথ বিড়ালকে হত্যার অভিযোগে সারোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে বাজারের সব পথ কুকুর ও বিড়ালকে ৬ মাস খাবার প্রদানের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
ভারতে পলাতক আসামিসহ যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তের মতো ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। সেইসঙ্গে দ্বিগুণ করা হয়েছে বাহিনীটির জনবল।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে কেঁদে আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি।
সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
‎নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিবেশীর ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কবুতর খামারি অদুদ হাওলাদার।
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
আরও পড়ুন
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকির পর আমতলী প্রকৌশলীর কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
মাদকাসক্ত হওয়ায় গুরুত্ব পায়নি নিখোঁজ সংবাদ, পরদিন মিলল যুবকের মরদেহ
আড়াই মন ওজনের পাখি মাছ ২০ হাজারে বিক্রি