ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৩ জনবলে খুঁড়িয়ে চলছে প্রাণিসম্পদ হাসপাতাল, ভোগান্তিতে খামারিরা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম
ছবি : আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়ায় জনবল সংকটে খুঁড়িয়ে চলছে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের ১১টি পদের মধ্যে ৮টিই দীর্ঘদিন ধরে শূন্য। মাত্র তিনজন জনবল দিয়ে দাপ্তরিক কার্যক্রম ও প্রাণীর চিকিৎসাসেবা চালিয়ে নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

প্রাণিসম্পদ হাসপাতালে তথ্য মতে, মঠবাড়িয়া উপজেলায় ১১ ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট খামার রয়েছে ৪৬৮টি। এগুলোর মধ্যে দুগ্ধ খামার ১১৪টি, ছাগলের খামার ৩০টি, ভেড়ার খামার ২টি, লেয়ার মুরগির খামার ৩০টি, ব্রয়লার মুরগির খামার ২৩২টি, হাঁসের খামার ১৭টি, কবুতরের খামার ৩৮টি, কোয়েলের খামার ৫টি

উপজেলার এসব খামারে গরু রয়েছে ৮২ হাজার ৫২০টি, মহিষ রয়েছে ৩৪০টি, ছাগল রয়েছে ৩১ হাজার ৭৫০টি, ভেড়া রয়েছে ২১০টি, মুরগি রয়েছে ১৩ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা ও কবুতর রয়েছে ৩ লক্ষ ২১ হাজার ১১০টি, কোয়েল রয়েছে ৬ হাজার ৩০০টি।

আরও পড়ুন

প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ১১ জন বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর পদ থাকলেও শূন্য রয়েছে ৮টি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহা . নুর আলম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দিলীপ কুমার নাথ, অফিস সহকারী কাম কম্পিউটার মো. মাহমুদ-উল হাসান রাফি এই তিনজনকে দিয়ে পুরো উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল পরিচালিত হচ্ছে। ফলে খামার মালিকরা যাচ্ছেন বেসরকারি চিকিৎসকের কাছে। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

খামারিদের অভিযোগ, হাসপাতালে প্রয়োজনের সময় চিকিৎসক বা সংশ্লিষ্ট জনবল না পাওয়ায় অনেক সময় বেসরকারি চিকিৎসকের কাছে যেতে হয়। এতে সরকারি সেবার পাশাপাশি তাদের অতিরিক্ত অর্থও ব্যয় হচ্ছে।

আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, তার আটটি গবাদিপশু রয়েছে। বিভিন্ন সময় এসব গবাদিপশু অসুস্থ হলে চিকিৎসার জন্য তাকে বেসরকারি চিকিৎসকের কাছে ছুটতে হয়।

আরও পড়ুন

তিনি বলেন, হাসপাতালে গিয়ে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসক বা জনবল পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে অন্যত্র নিয়ে গিয়ে গবাদিপশুর চিকিৎসা করাতে হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহা. নুর আলম বলেন, একটি বড় উপজেলা। এত বড় উপজেলায় অর্ধেকের কম জনবল নিয়ে সেবা দেওয়া খুবই কঠিন। মাঠ পর্যায়ে টিকা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প উঠান বৈঠক কার্যক্রমে গতি আসছে না। মাঠ পর্যায় থেকে চিকিৎসার জন্য যে খবরগুলো আসে দ্রুত সময়ের মধ্যেই চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। তবে এখানে কোন ওষুধের সংকট নেই। তবুও আমরা নিয়মিত সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা