ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ইঁদুর-উইপোকায় নষ্ট হওয়া ২ লাখ টাকা প্রবাসীর সহায়তায় ফিরে পেলেন কৃষক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইঁদুর ও উইপোকার আক্রমণে নষ্ট হওয়া কৃষক তোফাজ্জল হোসেনের কষ্টার্জিত ২ লাখ টাকা প্রবাসীর সহায়তায় ফেরত পেলেন তিনি। বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশের পর ক্ষতিগ্রস্ত এই কৃষকের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরবপ্রবাসী আলহাজ মিজানুর রহমান সুমন।

বুধবার(২৬ আগস্ট) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে তোফাজ্জল হোসেনের বাড়িতে গিয়ে তার হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেন মিজানুর রহমান সুমনের ছোট ভাই হাবিবুর রহমান জনি।

জানা যায়, গত ৯ আগস্ট সকালে জমি বন্ধক নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে জমানো টাকা বের করতে গিয়ে তোফাজ্জল হোসেন দেখেন, টাকার বান্ডিলগুলো ইঁদুর ও উইপোকায় কেটে টুকরো টুকরো হয়ে গেছে। চোখের সামনে কষ্টার্জিত সঞ্চয় নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়েন প্রান্তিক এই কৃষক।

পরে ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি সৌদি আরবপ্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মিজানুর রহমান সুমনের নজরে আসে। কৃষক পরিবারের অসহায়ত্বের কথা জানতে পেরে তিনি দ্রুত তাদের আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেন এবং ছোট ভাই হাবিবুর রহমান জনিকে তোফাজ্জল হোসেনের বাড়িতে পাঠান।

হাবিবুর রহমান জনি বলেন, সংবাদমাধ্যমে তোফাজ্জল হোসেনের কষ্টের সঞ্চিত টাকা ইঁদুর ও উইপোকায় নষ্ট হওয়ার খবর দেখে আমার বড় ভাই অত্যন্ত ব্যথিত হন। তিনি সৌদি আরবে ব্যবসা করেন এবং নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়ান। ভাইয়ের নির্দেশেই আমি এখানে এসে তার পক্ষ থেকে কৃষক তোফাজ্জল হোসেনের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দিয়েছি।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত তোফাজ্জল হোসেন বলেন, আমি ঢাকায় রিকশা চালিয়ে এবং আমার স্ত্রী মানুষের বাড়িতে রান্নার কাজ করে খুব কষ্টে এই ২ লাখ টাকা জমিয়েছিলাম। বাড়িতে এসে টাকাগুলো একটি বাক্সের ভেতরে রেখেছিলাম। কিন্তু ইঁদুর ও উইপোকা সব টাকা কেটে নষ্ট করে দেয়। এরপর কীভাবে চলব, সেই চিন্তায় দিন কাটছিল।

তিনি আরও বলেন, আমাদের দুর্দশার খবর বিভিন্ন টিভি, পত্রিকা ও অনলাইনে প্রচারের পর মিজানুর রহমান সুমন ভাইয়ের নজরে আসে। পরে তার ছোট ভাই এসে আমার হাতে ২ লাখ টাকা তুলে দিয়েছেন। এই সহায়তা পেয়ে আমার সব চিন্তা দূর হয়েছে। আমি খুব খুশি। মহান আল্লাহ তায়ালা তাকে দীর্ঘায়ু ও উত্তম প্রতিদান দান করুন।

আরও পড়ুন

দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়া কৃষক তোফাজ্জল হোসেন প্রবাসীর এই মানবিক সহায়তায় নতুন করে জীবনসংগ্রাম চালিয়ে যাওয়ার আশা দেখছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে তার নিখোঁজ হওয়ার আগের কয়েক দিনের নানা তথ্য। ফেসবুকের মাধ্যমে রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছিল তার। মাত্র ১৭ দিনের গভীর সেই সম্পর্কের সূত্র ধরে রাজুর সঙ্গে কক্সবাজারে যায় তাজমিন। সেখানে দুই দিন অবস্থানের পর কুমিল্লায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়ার (৩৫) হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় সে।
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল ১৫ বছর বয়সী এই স্কুলছাত্রী। জানা গেছে, রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাদের সম্পর্ক ১৭ দিনের। ফেসবুকের মাধ্যমে তারা সম্পর্কে জড়ায়। চারদিন ধরে তাজমিন নিখোঁজ থাকলেও কবে কক্সবাজার গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমদিন পাশের জেলা ব্রাক্ষণবাড়িয়া যায়। সেখানে থেকে কুমিল্লা ফিরে কক্সবাজার যায়। যাওয়ার সময় বান্ধবীর বাসায় যাচ্ছে বলে মাকে জানায়। কক্সবাজার থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে আইকনিক এক্সপ্রেস বাস থেকে তাজমিন নেমেছে সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গেছে। কক্সবাজার কক্সেস পেনারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাজমিন বন্ধু রাজুসহ বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসে। তখন তারা তাদেরকে একজন মেয়ে ও ছেলে হিসেবেই মনে রাখে, মাত্র কাস্টমার ভাবে। পরদিন বুধবারের জন্য টিকিট কাটে ছেলেটি। একটি টিকিট।  বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে হোটেল নূরজাহানে এসে পৌঁছে। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে। এদিকে, হত্যার ঘটনা আলোচনায় আসার পর আবদুল্লাহ ঘটনায় মনোযোগী হয় ও মেয়েটি তাজমিন বলে শনাক্ত করে, পুলিশ জানতে চাইতে পারে বলেই সে আগে থেকে প্রস্তুতি নেয়। পরে জানতে পারে সঙ্গে আসা ছেলে বন্ধুটি হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ড ঘটিয়েছে একজনই, বহনকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। তাই ছেলেটির আর কোনো খোঁজ-খবর নেয়নি। এদিকে ঘটনার পর তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মা বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসতে চেয়েছিল। কেয়া খাতুন মেয়ের কাছে বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও সে কিছু জানায়নি। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বাস থেকে পদুয়ারবাজার হোটেল নূরজাহানে নেমে শহরের রেইসকোর্স বাসায় যেতে সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক সুমন ঘটনাস্থলে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরটিভি/এসআর
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
রাজবাড়ীতে চাঞ্চল্যকর চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা, কালো টি-শার্ট ও নিহতের স্যান্ডেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় '১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই' লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
আরও পড়ুন
গাইবান্ধায় হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন
ডিপিএসের কথা বলে তালাকনামায় নববধূর স্বাক্ষর নিলেন স্বামী!
৫ম শ্রেণির শিক্ষার্থী বলাৎকারের ঘটনায় একজন গ্রেপ্তার