ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ছাদ থেকে লাফ দিলেন আ.লীগ নেতা, অতঃপর...

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম
আওয়ামী লীগ নেতা মিনহাজুল ইসলাম আইয়ুব। ছবি: আরটিভি

গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব। তিনি জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন। ছাদ থেকে লাফিয়ে পড়ার সময় আহত হন তিনি। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় আইয়ুবকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় আইয়ুবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর থানা-পুলিশের একটি দল সন্ন্যাসী গ্রামে তার বাড়ি ঘেরাও করে। পুলিশ বাড়িতে উপস্থিত হওয়ার বিষয়টি টের পেয়ে আইয়ুব ছাদ দিয়ে পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন

পুলিশ জানায়, ছাদ থেকে নামার সময় টিনের বেড়ার ওপর পড়ে তিনি আহত হন। এতে তার পায়ের আঙুল কেটে যায় এবং হাড় ভেঙে যায়। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আহমদ বলেন, জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় আইয়ুবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত, অতঃপর...
নাটোরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর মারধরে সাহারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লাইলী বেগম পলাতক রয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাহারা বেগম ওই এলাকার মৃত মনসুর আলীর স্ত্রী। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাহারা বেগম ও তার পুত্রবধূ লাইলী বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে লাইলী প্রায়ই শাশুড়িকে নির্যাতন করতেন। মঙ্গলবার(৬ অক্টোবর) বিকেলে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে লাইলী বেগম লোহার বালতি দিয়ে সাহারা বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে তিনি গুরুতর আহত হন।  সাহারা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লাইলী বেগম পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আরটিভি/এসকে
লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত, অতঃপর...
কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর...
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন করায় কয়েকটি যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে।
কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর...
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতার কুঁড়ি তোলার সময় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়েছে। পরে খবর পেয়ে একটি বিষধর পদ্ম গোখরা সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
বাঁচতে চায় আরিফুল, প্রয়োজন আর্থিক সহায়তা
তিন বছর আগে স্ত্রী বর্ষা খাতুনের কোল আলোকিত করে আসে তাদের একমাত্র ছেলে আদিল আহনাফ। সন্তান জন্মের পর পরিবারে যখন আনন্দের বন্যা বইছিল, ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল ইসলাম খুশু।
বাঁচতে চায় আরিফুল, প্রয়োজন আর্থিক সহায়তা
আরও পড়ুন
পাইকগাছায় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার গ্রেপ্তার
আ.লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ভবনের ছাদ থেকে ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ