ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মাদরাসা শিক্ষকের বেধড়ক মারধরে হাসপাতালে ছাত্র

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরে অবস্থিত দারুস সুন্নাহ মাদরাসায় পড়া না পারায় আজিজুল (৭) নামে এক আবাসিক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। মারধরে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ ও আঘাতের চিহ্ন হয়েছে। পরে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির দাদি সেলিনা বেগম বাদী হয়ে শুক্রবার (২৮ আগস্ট) সকালে শরণখোলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শিশুটির দাদি সেলিনা বেগম জানান, তার নাতি আজিজুল শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের দারুস সুন্নাহ মাদরাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করে। গত ২৫ আগস্ট পড়া না পারায় মাদরাসার শিক্ষক কামরুল ইসলাম তাকে বেধড়ক মারধর করেন। এতে আজিজুলের শরীরের বিভিন্ন স্থানে কালো দাগের সৃষ্টি হয়। শরীরে ব্যথার কারণে রাতে ঘুমাতেও পারছিল না সে। পরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজিজুল শরণখোলা উপজেলার পশ্চিম খাদা গ্রামের সুজন হাওলাদার ও মারুফা বেগম দম্পতির ছেলে। কর্মসূত্রে তার বাবা-মা ঢাকায় থাকেন। বাড়িতে শিশুটির দেখাশোনা করেন দাদি সেলিনা বেগম। তিনি অভিযুক্ত শিক্ষক কামরুল ইসলামের বিচার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক কামরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা সিফাতুল্লাহ বলেন, শিশু ছাত্রকে মারধরের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। বিষয়টি নিয়ে ছাত্রের অভিভাবকদের সঙ্গে মীমাংসার চেষ্টা চলছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ বলেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শিশু আজিজুলকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের কালো দাগ রয়েছে।

আরও পড়ুন

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, পুলিশ খবর পেয়ে শরণখোলা হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছে। এ ঘটনায় তার দাদি সেলিনা বেগম শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় নিখোঁজ হওয়ার মাত্র ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে মূল অভিযুক্ত আসমা আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
সাতক্ষীরার শ্যামনগরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দুই শিক্ষার্থী ও তাদের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার আইনে মামলা করেছেন ওই শিশুর নানি।
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
আরও পড়ুন
শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’