ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

৪০ বছরের দায়িত্ব শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম
ছবি: সংগৃহীত

টানা ৪০ বছর একই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে সম্মানজনক বিদায় পেলেন মো. শুক্কুর আলী। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর স্থানীয় মুসল্লিরা তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন। এ সময় তাকে নগদ অর্থ ও বিভিন্ন উপহারও দেওয়া হয়।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদায়ী আয়োজন করা হয়।

মো. শুক্কুর আলী উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ চার দশক ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে নিয়মিত ইমামতিও করতেন তিনি।

সম্প্রতি বয়সের ভারে দায়িত্ব থেকে স্বেচ্ছায় অবসরের ইচ্ছা প্রকাশ করেন শুক্কুর আলী। এরপর তার দীর্ঘদিনের খেদমত ও অবদানের প্রতি সম্মান জানাতে বিশেষ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা।

বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থ ও বিভিন্ন উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে পুরো এলাকা ঘুরিয়ে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন স্থানীয় তরুণ ও প্রবীণ মুসল্লিরা।

আরও পড়ুন

মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, বার্ধক্যজনিত কারণে শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন। তার দীর্ঘদিনের নিষ্ঠা ও সেবার স্বীকৃতি হিসেবে তাকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুক্কুর আলী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বিদায় অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
বিয়ের কথা বলে বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে এসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় লোকমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
আরও পড়ুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
নতুন প্রজ্ঞাপনে মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন যে পরিমাণ সম্মানি পাবেন
মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
বিয়ের একদিন পর মসজিদে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ, শোকে মামার মৃত্যু