ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জুমার নামাজ পড়া হলো না ইমরানের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুমার নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমরান হোসাইনের (৩৫)। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সাঁতারপাড়া সড়কের মালে বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসাইন রামগঞ্জ পৌরসভার টামটা এলাকার বাগাড়ী বাড়ির সৌদি প্রবাসী হাফেজ শামসুল ইসলামের বড় ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার ছিল।

নিহতের ছোট বোন বুসরা আক্তার জানান, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাপুর বড় মসজিদের দিকে যাচ্ছিলেন ইমরান। পথে সাঁতারপাড়া সড়কের মালে বাড়ি এলাকায় একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় এতে আরও কয়েকজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ইমরান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

ইমরানের বড় ছেলে আব্দুল্লাহ (১১) লক্ষ্মীপুর শহরের একটি হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করে। আর ছোট মেয়ে ফাতেমা (৯) রামগঞ্জ মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, ইমরান আগে ইতালিতে প্রবাসজীবন কাটিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে প্রায় সাত বছর আগে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি ঢাকায় এক খালাতো ভাইয়ের সঙ্গে যৌথভাবে ব্যবসা করছিলেন। প্রায় দুই মাস আগে তারা ব্যবসাটি শুরু করেন।

পরিবারের সদস্যরা জানান, ইমরান নিয়মিত জুমার নামাজ আদায় করতেন। রামগঞ্জের বিভিন্ন মসজিদে গিয়ে প্রতি শুক্রবার ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ পড়তেন। এবার সোনাপুর বড় মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে নামাজ পড়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সাঁতারপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে হঠাৎ কুকুরকে পাশ কাটাতে গিয়ে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তারা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুর আলী জানান, ঘটনাটি শুনে তারা অত্যন্ত মর্মাহত হয়েছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত সব ধরনের সহায়তা করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
সাতক্ষীরার শ্যামনগরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দুই শিক্ষার্থী ও তাদের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার আইনে মামলা করেছেন ওই শিশুর নানি।
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
আরও পড়ুন
মাদরাসায় শিশুশিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী