ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির ঝুলন্ত সেতু পারাপারে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: আরটিভি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে প্রতিনিয়ত পানি বাড়ার ফলে রাঙামাটি শহরে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু ডুবে গেছে। এ পরিস্থিতিতে শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে এ সেতু পারাপারের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, চেঙ্গী, মাইনী, কাচালং নদী এবং ভারতের মিজোরাম রাজ্য থেকে উৎপত্তি হওয়া কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে মিশেছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরেই কাপ্তাই হ্রদে পানি বাড়ছে। শুক্রবার বিকালেই হ্রদের পানি পাটাতন স্পর্শ করে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় শনিবার সকাল পর্যন্ত চার ইঞ্চি পানিতে ডুবে যায় ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে পর্যটন করপোরেশনের পক্ষ থেকে সেতুতে দর্শনার্থীদের ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, হ্রদে পানি বাড়ার কারণে ঝুলন্ত সেতুতে আজ সকালে চার ইঞ্চি পানি উঠেছে। তাই, ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপারে নিষেধাজ্ঞা দিয়েছি। পানি কমলে পুনরায় দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেওয়া হবে।

কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল (মিনস সি লেভেল)। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে এই কেন্দ্রের পাঁচ ইউনিট চালু রেখে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২৪২ মেগাওয়াট।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
চা শ্রমিকদের বেতন-বোনাসের সাত লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানাধীন পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল হোতাসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চা শ্রমিকদের বেতন-বোনাসের সাত লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ
চোরাচালানের সময় জামালপুরের সীমান্তে অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ
বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ
পারিবারিকভাবে বিয়ে করে নতুন স্ত্রীকে বাড়িতে আসেন ওমর ফারুক। বাড়িজুড়ে সবাই বেশ আনন্দিত। কিন্তু নিমেষেই আনন্দের বদলে বাড়িজুড়ে ছড়িয়ে পড়ে অস্বস্তি। বাসর রাতেই ওমর ফারুকের বাড়ির সামনে হাজির হন এক অন্তঃসত্ত্বা তরুণী।
বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
আরও পড়ুন
দেশে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
সাজেকে অস্থিরতা, দুর্বৃত্তের গুলিতে আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন