ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রংপুরে সংঘর্ষে ধারালো অস্ত্রের হামলা, আহত ৪

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:২৭ এএম
হাসপাতাল। ছবি: আরটিভি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের সদস্যসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার ইকরচালী ইউনিয়নের উজিয়াল ডাঙ্গারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মো. তুহিন হোসেন (৩০) তারাগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, উজিয়াল ডাঙ্গারপাড়া গ্রামের মো. তুহিন হোসেনের পরিবারের সাথে প্রতিবেশী বাহাদুর (৩২), রবিজুল ইসলাম (৩২), হযরত আলী (৩৯) সহ ১২ জনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তুহিন হোসেনের দাবি, তারা পৈতৃক সূত্রে প্রায় ২৮.৫ শতক জমি ৩০ বছর ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু বিবাদীরা ভুয়া দলিলে গত ১৫-২০ দিন ধরে ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছিল।

প্রত্যক্ষদর্শী ও এজাহারের বিবরণ অনুযায়ী, গত ২৮ আগস্ট বিকেল ৫টার দিকে বাহাদুর ও রবিজুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন লোক দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসোটা নিয়ে বিবাদমান জমিতে জোরপূর্বক বেড়া দিতে শুরু করে। খবর পেয়ে তুহিন হোসেন, তার পিতা রজব আলী (৫৫), ভাবি মাসুমা বেগম (৩৫), চাচাতো ভাই আজিমুল (৩৮), এবং শামীম (৩০) সেখানে বাধা দিতে যান।

এই সময় বিবাদীরা তাদের ওপর চড়াও হয়। অভিযোগ রয়েছে, হযরত আলী (৩৯) লোহার খুন্তি দিয়ে তুহিন হোসেনের পিতা রজব আলীর মাথায় আঘাত করার চেষ্টা করেন, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানে ও গালে লাগে, ফলে তিনি গুরুতর জখম হন। বাহাদুর (৩২) লোহার রড দিয়ে রজব আলীর বাম পায়ে আঘাত করে হাড় ভাঙা জখম করেন। বাধা দিতে এলে চাচাতো ভাই আজিমুলকে রবিজুল (৩২) ধারালো খুন্তি দিয়ে বাম পায়ে আঘাত করে জখম করেন। আরেক ভাই শামীমের মাথায় ইট দিয়ে আঘাত করা হয় এবং লাঠি দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেওয়া হয়।

হামলার এক পর্যায়ে বিবাদীরা তুহিন হোসেনের মা লুৎফন নেছাকেও মারধর করে। রবিজুল লোহার খুন্তি দিয়ে তার মুখে আঘাত করেন, যার ফলে তার ঠোঁট কেটে যায় এবং ওপরের পাটির দুটি দাঁত ভেঙে পড়ে। এছাড়া ৬ নং আসামি শরিফুল ইসলাম সবুজ তার কাপড় টেনে শ্লীলতাহানি ঘটায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা রজব আলী ও মাসুমা বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাদের সরকারি অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উজিয়াল ডাঙ্গারপাড়ায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আজ একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলা ও সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। 
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন। একাধিক মাদক মামলায় জড়ানোর পরও জামিনে বেরিয়ে একই কর্মকাণ্ডে ফেরার অভিযোগ থাকায় তাদের এই সুযোগ দেওয়া হয়।
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি
চতুর্থ শ্রেণির ছাত্র হামিম ৩ দিন ধরে নিখোঁজ 
পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। ছেলের সন্ধানে অভাবের সংসারের সব কাজকর্ম ফেলে পথে পথে ঘুরছেন বাবা-মা। নিখোঁজ হামিম খান ১২ উপজেলার সেহাংগল গ্রামের দিনমজুর মো. জাকির খানের ছেলে। সে স্থানীয় সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে হামিমের মা মোসা. ছবি বেগম ঘরের বাইরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তিনি আড়াই বছর বয়সী ছোট ছেলেকে হামিমের কোলে দিয়ে যান। কিছুক্ষণ পর ছোট ছেলের কান্নার শব্দ শুনে ছবি বেগম ঘরে এসে দেখেন, হামিমের কাছ থেকে ছোট ভাইটি মাটিতে পড়ে কাঁদছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি হামিমকে কিছুটা বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর হামিম স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, স্থানীয় আব্দুর রহিমের অটোরিকশায় করে হামিম স্বরূপকাঠির দিকে যাচ্ছিল। এরপর স্বরূপকাঠি, কাউখালী উপজেলা এবং বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতেও সন্ধান চালানো হয়। কিন্তু তিন দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর হামিমের মা ছবি বেগম নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ছেলের নিখোঁজ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন মা ছবি বেগম। তিনি বলেন, শনিবার সকালে ছোট ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করার কারণে ছেলেকে একটু বকাঝকা করেছিলাম। এরপর সে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে বাড়িতে না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। অনেক জায়গায় খুঁজেও তাকে পাইনি। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে দিনমজুর বাবা জাকির খানও ছেলের সন্ধানে কাজকর্ম বাদ দিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। পরিবারের সদস্যরা দ্রুত হামিমের সন্ধান পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, হামিম নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আরটিভি/এসআর  
চতুর্থ শ্রেণির ছাত্র হামিম ৩ দিন ধরে নিখোঁজ 
আরও পড়ুন
অস্টিনে অভিবাসন অফিসারের গুলিতে গুরুতর আহত ভেনেজুয়েলার যুবক 
অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা, অতঃপর...
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
দুই গ্রামে শিয়ালের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ৯