ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে আটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম
নিহত নিরব পোদ্দার। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক কিশোরসহ অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব পোদ্দার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাঘুটিয়া চোকিদার কান্দি গ্রামের বাবুল পোদ্দারের ছেলে।

মোটরসাইকেলে থাকা গুরুতর আহত ইউসুফ (১২) একই এলাকার মামুন মাদবরের ছেলে। এছাড়া অটোরিকশায় থাকা আহত দুই যাত্রী হলেন- শরীয়তপুরের দাতপুর ইউনিয়নের লিয়াকত মাদবরের মেয়ে মিম (২০) এবং মাদারীপুরের খোয়াজপুর এলাকার মেছের মোল্লার মেয়ে মলিনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুর মোটরসাইকেল নিয়ে নিরব ও ইউসুফ কাজিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে নাওডোবার উদ্দেশ্যে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে নিরব ঘটনাস্থলেই মারা যান। আর ইউসুফ ছিটকে রাস্তার পাশের পানিতে পড়ে যান।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অটোরিকশার দুই যাত্রী মিম ও মলিনাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. তানভীর আহমেদ বলেন, নিরবকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। ইউসুফ নামে এক কিশোর গুরুতর আহত অবস্থায় ছিল। সে মোটরসাইকেল থেকে ছিটকে পানিতে পড়ে গিয়েছিল। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। অটোরিকশাচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
জেদ্দায় পৌঁছে ফোন দেব—বলেছেন শাহেদ, স্ত্রী পেলেন মৃত্যুর খবর
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ