ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ‘ব্ল্যাকহোল ক্লাব’-এর দুই মূলহোতা অস্ত্রসহ গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের দুই মূলহোতা সুলতান ও পারভেজকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার কসব ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় দীর্ঘদিন যাবৎ ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলে বেআইনি কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল সুলতান ও পারভেজ। এলাকার কিশোরদের জোরপূর্বক তাদের ক্লাবে যোগ দিতে বাধ্য করা হতো এবং রাজি না হলে মারধর করা হতো।

এই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে তুরুকবাড়িয়া এলাকার সাফিয়াল জাবের নীরবকে হত্যার উদ্দেশ্যে গুলি চালান তারা। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে। পরবর্তী সময়ে ২৬ আগস্ট রাতেও এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তারা পুনরায় ফায়ার করে। এসব ঘটনায় মান্দা থানায় একটি মামলা করা হয়।

এসব ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাওন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা ও রানীনগর থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ চৌকস দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও ডেটা অ্যানালিসিস করে পুলিশ জানতে পারে আসামিরা ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরই ভিত্তিতে অন্যান্য জেলার পুলিশের সহযোগিতায় সোমবার (৩১ আগস্ট) রাতে বগুড়ার শেরপুর থানাধীন 'ফুড ভিলেজ'-এর সামনে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সন্ত্রাসী সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তারের পর তাদের নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এবং নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাত ১টা ২৫ মিনিটে সুলতানের বসতঘরের চালের কার্নিশের উপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় অস্ত্র ও মালামাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতসমূহ হলো- ১টি দেশীয় তৈরি লোহার পিস্তল আকৃতির ওয়ান শুটার গান, ১টি ধারালো ডেগার (বাটসহ ১৮ ইঞ্চি ও বাট ছাড়া ১২ ইঞ্চি লম্বা), ১টি খেলনা পিস্তল, ১টি সুইচ গিয়ার ঈগল চাকু, ২টি পুরাতন চাকু, ১টি খুর চাকু, ৩টি মোবাইল ফোন ও নগদ ১৬৮৫০ টাকা।
​
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানার বহুল আলোচিত চৌকিদারের ছেলেকে হত্যা মামলা, সাইবার সুরক্ষা আইন এবং মারামারিসহ মোট ৪টি মামলা রয়েছে। তারা আগে হত্যা মামলায় আটমাস কারাভোগও করেছেন। অপরাধ সংঘটনের সুবিধার্থে আসামিরা সবসময় সঙ্গে সুইচ গিয়ার ঈগল চাকু বহন করতেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলাকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। যেকোনো ধরনের সন্ত্রাসী বা অসামাজিক কার্যকলাপ কঠোর হস্তে দমন করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বন দখলে নিতে ৪ শতাধিক গাছ ধ্বংস করলেন শাহিন
পটুয়াখালীর গলাচিপায় জমি দখলের উদ্দেশ্যে বন বিভাগের ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ এক্সকেভেটর (ভেকু) দিয়ে ধ্বংস করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাহিন হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বন বিভাগ।
বন দখলে নিতে ৪ শতাধিক গাছ ধ্বংস করলেন শাহিন
ফজরের আজান দিচ্ছিলেন মুয়াজ্জিন, মাঝপথেই ছুরিকাঘাত
ভোরে মসজিদে ফজরের আজান শুরু করেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। তারা গিয়ে দেখেন, মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মুয়াজ্জিন।
ফজরের আজান দিচ্ছিলেন মুয়াজ্জিন, মাঝপথেই ছুরিকাঘাত
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নওগাঁর আত্রাইয়ে ছাগলে গাছের পাতা ও ফসল খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের মারধরে মো. ইয়াছিন আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
২০২২ সালের ১৬ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন আল আমিন সরদার। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। 
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, মণ্ডপ তৈরি, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও কারিগররা।
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
আরও পড়ুন
দিল্লির ছাত্র আন্দোলন থেকে গ্রেপ্তার, ৬ বছর পর ৭ দিনের জামিন
সালিশ শেষে বাড়ি ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
বৌ-ভাতে চুরি করা গরু জবাই, অতঃপর...
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার