ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঠবাড়িয়ায় ডাকাত সর্দার ইয়াসিন গ্রেপ্তার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির মামলায় মো. ইয়াসিন খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বুদাইবাড়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ইয়াসিন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ১৫টি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী বাজারের ব্যবসায়ী মো. শাহিন হাওলাদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রাত সোয়া দুইটা থেকে সোয়া তিনটার মধ্যে ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোনসহ ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় শাহিন হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মামলাটি ১৭ আগস্ট নথিভুক্ত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান সম্পন্ন 
পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলার সোনাই কার্বারি পাড়ায় জমকালো আয়োজনে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান সম্পন্ন 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালককে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে। তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাসে দুই জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরটিভি/এসআর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজও থমথমে শিল্পাঞ্চল আশুলিয়া। শনিবার (২১ নভেম্বর) ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
‎জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয়। ভোর থেকেই এ হাটে জমে ওঠে কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কলা নিয়ে আসেন কৃষকেরা। এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা।
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
আরও পড়ুন
বৃষ্টিতে আয় নেই, আছে কিস্তি ও সংসারের চাপ
অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ