ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ওয়ারড্রবে লুকিয়েও অনলাইন প্রতারকের শেষরক্ষা হলো না

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম

নাটোরের লালপুরে পুলিশের অভিযান থেকে বাঁচতে ওয়ারড্রবের ভেতরে জামাকাপড়ের মধ্যে লুকিয়েও শেষ রক্ষা হয়নি ফাইম হোসেন নামে এক যুবকের। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের রাকিবুল ইসলাম রকির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন, বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত শফি সরদারের ছেলে রাকিবুল ইসলাম রকি এবং বৈদ্যনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজন আলী।

পুলিশ জানায়, গ্রেপ্তার ফাইম হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। অভিযানের শুরুতে রাকিবুল ইসলাম রকি ও রাজন আলীকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে কাপড় রাখার ওয়্যারড্রপের ভেতরে জামাকাপড়ের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় ফাইম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিবচরে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তাইজুল ইসলামকে আটকের দাবি করেছেন স্থানীয়রা।
শিবচরে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
মাগুরা শহরতলীর মোল্লাপাড়া এলাকায় পুকুরে ডুবে হুজাইফা (৯) ও ইছা আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে তারা চাচাতো ভাই।
মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
নারকেল গাছে উঠেই ‘মাগো’ বলে চিৎকার বৃদ্ধের, অতঃপর...
চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তার ‘মাগো’ বলে আর্তচিৎকার শুনতে পান। এ সময় নিচে থাকা তার মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বিভিন্ন অংশে আগুনের শিখা দেখা যাচ্ছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের উপর তার মৃত্যু হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় গাছ থেকে তার মরদেহ নিচে নামিয়ে আনা হয়। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অপমৃত্যুর মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
নারকেল গাছে উঠেই ‘মাগো’ বলে চিৎকার বৃদ্ধের, অতঃপর...
মঠবাড়িয়ায় ডাকাত সর্দার ইয়াসিন গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির মামলায় মো. ইয়াসিন খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
মঠবাড়িয়ায় ডাকাত সর্দার ইয়াসিন গ্রেপ্তার
যুবদলকর্মী হত্যা, আসামি বিএনপি নেতা
বরিশালের উজিরপুরে যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলায় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাঞ্চন মোল্লাকে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি করা হয়েছে। এদিকে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে বহিষ্কারের বিষয়ে মো. কাঞ্চন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আসামি কাঞ্চন মোল্লার বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, শুধু ৬নং আসামি নয়, পলাতক সকল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদারকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ড ঘটিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহয়তায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লজা এলাকায় মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এদিন নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আরটিভি/টিআর
যুবদলকর্মী হত্যা, আসামি বিএনপি নেতা
আরও পড়ুন
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে পুলিশ হেফাজতে 
স্বামীর এক থাপ্পড়েই প্রাণ গেল স্ত্রীর
মাজারের জানালার গ্রিল কেটে দানের টাকা চুরি
এক ঘণ্টার ব্যবধানে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১